ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জারাকে টপকে মেসির আরেকটি রেকর্ড

অাকাশ স্পোর্টস ডেস্ক:

রোববার রাতটি ভুলে যেতে চাইবেন লিওনেল মেসি। বার্সেলোনারও মনে রাখার কথা নয়। স্প্যানিশ সুপার কাপের ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে ১-৩ গোলে হেরে গেছে বার্সা। ম্যাচে এক গোল পেলেও শিরোপা অনেকটাই হাতছাড়া হয়ে গেছে। তবে ‘ভুলে যাওয়া’ দিনে দারুণ এক রেকর্ড গড়েছেন মেসি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে সর্বোচ্চ গোল করার অনন্য রেকর্ড গড়েন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

এল ক্লাসিকোর ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার মালিক তো সেই কবেই হয়েছেন। এবার সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের বিপক্ষে সর্বোচ্চ গোলদাতার আসনে বসলেন মেসি। ৩৫ ম্যাচে রিয়ালের জালে ২৪ বার বল পাঠিয়েছেন কিং লিও। এই তালিকায় দীর্ঘ সময় ধরে শীর্ষে থাকা তেলমো জারাকে পেছনে ফেলেছেন মেসি। রিয়ালের বিপক্ষে ২৩টি গোল করেন অ্যাথলেটিক বিলবাওয়ের কিংবদন্তি সাবেক তারকা।

এক যুগেরও বেশি সময় রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলে চলেছেন মেসি। স্প্যানিশ লা লিগায় রিয়ালের বিপক্ষে ১৬টি গোল করেছেন মেসি। এছাড়া স্প্যানিশ সুপার কাপে ছয়টি এবং চ্যাম্পিয়ন্স লিগে করেন দুটি গোল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জারাকে টপকে মেসির আরেকটি রেকর্ড

আপডেট সময় ০১:০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭