ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী একনায়কতান্ত্রিক প্রবণতার অবসান ঘটিয়ে জবাবদিহিমূলক সংসদ চাই: হুইপ নিজান অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল শাপলা চত্বরে হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ- ‘একসময়ের প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়’ ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, ৩ আগস্ট ছাত্রসমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব

ইভিএম ব্যবহারের বিধান রেখে আরপিও সংশোধনের সিদ্ধান্ত ইসির

অাকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধান রেখে আরপিও সংশোধনের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

সিইসি বলেন, কয়েক দিনের মধ্যে এই প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের প্রক্রিয়া অনুয়ায়ী তা সংসদে উত্থাপন করা হবে। আইন পাস হলে সারা দেশে ইভিএম প্রদর্শনী হবে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হবে।

তিনি বলেন, নির্বাচনের সময় প্রয়োজন হলে ইভিএম ব্যবহার করতে পারি সে বিষয়ে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। নির্বাচনে ইভিএম যে ব্যবহার করবোই এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকলে তখন হবে।

কে এম নুরুল হুদা বলেন, রাজনীতিবিদরা সম্মতি দিলে ইভিএম ব্যবহার করা হবে। এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং, ইভিএম ব্যবহার হবে সে সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে আমরা প্রস্তুতি নিচ্ছি।

ইভিএম ব্যবহারের বিরোধিতা করে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বৈঠক ত্যাগ-সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হলে সিইসি বলেন, এ বিষয়ে ভিন্নমত থাকতেই পারে।

এর আগে বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদাসহ পাঁচ নির্বাচন কমিশনার ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বৈঠকে বসেন। ইভিএম ব্যবহারের বিরোধিতা করে সভা শুরুর ৩০ মিনিট পর সভাকক্ষ থেকে বেরিয়ে যান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

Tag :
আপলোডকারীর তথ্য

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী

ইভিএম ব্যবহারের বিধান রেখে আরপিও সংশোধনের সিদ্ধান্ত ইসির

আপডেট সময় ০৮:৪৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অগাস্ট ২০১৮