ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের বিকল্প নেই: জাপান

অাকাশ জাতীয় ডেস্ক:

সেনা অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত পাঠাতে চীনের বিকল্প নেই বলে মনে করেন জাপানের হিরোশিমা পিসবিল্ডার্স সেন্টারের অধ্যাপক ড. হিদেকা শিনোদা।

রবিবার বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটিজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে জাপানের হিরোশিমা পিসবিল্ডার্স সেন্টারের অধ্যাপক এই অভিমত ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধান খুব সহজ কাজ নয়। তবে এই সংকট সমাধানে চীন অগ্রণী ভূমিকা পালন করতে পারে। কারণ দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে চীন শক্তিশালী রাষ্ট্র। তাই আমি মনে করি চীন ছাড়া এই অঞ্চলের অনেক সমস্যার সমাধানও সম্ভব নয়। তাছাড়া মিয়ানমার চীনকে মান্য করে। সুতরাং এই সমস্যা সমাধান তারাই করতে পারে।’

‘আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ: জাপানের অভিজ্ঞতা’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ডা. দীপু মনি।

ডা. দীপু মনি তার বক্তব্যে বলেন, ‘ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জাতিসংঘের বিভিন্ন অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিশ্বশান্তির বিষয়ে জাতিসংঘে কয়েকবার বক্তব্য দিয়েছেন। তাছাড়া জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের সেনারা সক্রিয় অংশগ্রহণ করছেন। বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষেই।’

এ সময় তিনি ঢাকায় পিস বিল্ডিং সেন্টারের উদ্বোধনের কথা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোয়েসু ইজুমি। তিনি তার বক্তব্যে বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে জাপান বাংলাদেশকে সহায়তা করে যাচ্ছে। এ সমস্যা সমাধান পর্যন্ত জাপান বাংলাদেশের পাশে থাকবে। জাপান এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায়।’

দুই দিনব্যাপী এ সেমিনারের প্রথম দিনে আরও বক্তব্য রাখেন হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মারি কাতায়ানাগি, বিআইআইএসএস এর চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমদ ও মহাপরিচালক জেনারেল এ কে এম আবদুর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের বিকল্প নেই: জাপান

আপডেট সময় ০৬:৩৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ অগাস্ট ২০১৮