ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

মাহমুদুর রহমানের ওপর হামলার বিষয়টি আমি দেখব: প্রধান বিচারপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর কুষ্টিয়ায় আদালত প্রাঙ্গণে হামলার ঘটনাটি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

মঙ্গলবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক হামলার ঘটনাটি আদালতের নজরে আনলে প্রধান বিচারপতি তাদের এ আশ্বাস দেন।

এর আগে সকালে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন কয়েকটি পত্রিকার সংবাদ আদালতের নজরে এনে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানান।

জয়নুল আবেদীন বলেন, কুষ্টিয়ায় একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। আদালত প্রাঙ্গণে হাজিরা দিতে যাওয়ার পর একজন সম্পাদকের ওপর হামলা করা হয়। এটা আদালত অবমাননার শামিল। এখন পর্যন্ত আদালত বা সরকারের পক্ষ থেকে কেউ ব্যবস্থা গ্রহণ করেনি।’

জবাবে প্রধান বিচারপতি তাদের আশ্বস্ত করে বলেন, ‘বিষয়টি আমি দেখব।’

পরে জয়নুল আবেদীন বলেন, ‘আমরা দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী সমিতি। আমরা এটা গতকাল (সোমবার) পর্যন্ত পর্যবেক্ষণ করেছি। আমরা অপেক্ষা করেছি, দেখি আদালত কী ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু আমরা লক্ষ করলাম আজ (মঙ্গলবার) পর্যন্ত ওই ঘটনার বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ জন্য সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সর্বোচ্চ আদালত আপিল বিভাগে হাজির হয়েছি পত্রিকা নিয়ে। এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছি। প্রধান বিচারপতিকে বলেছি, এই আদালত সংবিধানের অভিভাবক। সব আদালতের অভিভাবক। জনগণের অভিভাবক। মানুষ আদালতে যায় এবং সেই আদালত যদি জনগণের নিরাপত্তা দিতে না পারে, তাহলে আদালতের প্রতি মানুষের আস্থা থাকবে না।’

তিনি বলেন, ‘মাননীয় প্রধান বিচারপতিকে আমরা কয়েকটি জাতীয় পত্রিকা দেখিয়েছি। পত্রিকা দিয়েছি। ওই ঘটনার কথা বলেছি। প্রধান বিচারপতিসহ আপিল বিভাগ আমাদের বক্তব্য শুনেছেন। শুনে তারা বলেছেন, বিষয়টি তারা দেখবেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

মাহমুদুর রহমানের ওপর হামলার বিষয়টি আমি দেখব: প্রধান বিচারপতি

আপডেট সময় ০৪:০০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮