ঢাকা ১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২৮ বছর পর সুইডেনকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

আকাশ স্পোর্টস ডেস্ক:

২৮ বছর পর ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ইংল্যান্ড। রাশিয়া বিশ্বকাপে শনিবার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে সুইডেনকে ২-০ গোলে হারিয়েছে গ্যারেথ সাউথগেটের দল। সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ হবে রাশিয়া অথবা ক্রোয়েশিয়া। চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত বারোটায় মুখোমুখি হবে রাশিয়া ও ক্রোয়েশিয়া। শুক্রবার সেমিফাইনাল নিশ্চিত করে ফ্রান্স ও বেলজিয়াম।

বিশ্বকাপে সুইডেনের বিপক্ষে ইংল্যান্ডের এটি প্রথম জয়। বিশ্বকাপে ইংল্যান্ড এর আগে দুইবার সেমিফাইনাল খেলেছে। ১৯৬৬ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইংলিশরা। এরপর ১৯৯০ সালের বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে খেলেছিল ইংল্যান্ড।

সামারাতে অনুষ্ঠিত ম্যাচটিতে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ইংল্যান্ড। পুরো ম্যাচে ৫৮ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রেখেছিল ইংল্যান্ড। ৪২ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রেখেছিল সুইডেন। সুইডিশরা টার্গেটে শট নিয়েছে ৩টি। ইংল্যান্ড টার্গেটে শট নিয়েছে দুইটি।

আজ ম্যাচের ১৯তম মিনিটে এগিয়ে যেতে পারতো ইংল্যান্ড। ডি-বক্সের সামনে থেকে জোরালো শট নেন হ্যারি কেন। কিন্তু বল চলে যায় গোলবারের সামান্য পাশ দিয়ে। তবে, ৩০তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ইংলিশরা। গোলটি করেন হ্যারি মাগুইরি। ম্যাচে প্রথমবারের মতো কর্নার কিকের সুযোগ পেয়ে গোলটি করে তারা। কর্নার কিকটি নেন অ্যাশলে ইয়ং। কর্নার কিক উড়ে আসা বল হেড করে বল জালে পাঠান মাগুইরি। আন্তর্জাতিক ফুটবলে মাগুইরির এটি প্রথম গোল।

বিরতি যাওয়ার আগে ব্যবধান বাড়াতে পারতো ইংল্যান্ড। কিন্তু ৪৫তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি স্টার্লিং। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইংল্যান্ড।

বিরতির পর ৪৭তম মিনিটে ম্যাচে সমতা আনতে পারতো সুইডেন। বার্গের হেডে বল জালে পৌঁছাতে পারতো। কিন্তু ইংলিশ গোলরক্ষক পিকফোর্ড ডাইভ দিয়ে বলটি সেভ করেন।

৫৯তম মিনিটে গোল করে ইংল্যান্ডকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ডেলে অ্যালি। জেসে লিনগার্ডের ক্রস থেকে হেড করে বল জালে পাঠান তিনি। ৭২তম মিনিটে গোলের সুযোগ পেয়েছিল সুইডেন। কিন্তু বার্গের শটটি গোলবারের উপর দিয়ে তুলে দেন গোলরক্ষক পিকফোর্ড। গোল হজম করার হাত থেকে বেঁচে যায় ইংল্যান্ড। বাকি সময়ে কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। আজ ম্যাচ সেরা হয়েছেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।

সুইডেন এবার ২৪ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলল। সর্বশেষ তারা কোয়ার্টার ফাইনালে খেলেছিল ১৯৯৪ সালে। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে খেলেনি সুইডেন। বিশ্বকাপে সুইডেন এখন পর্যন্ত চারবার সেমিফাইনাল খেলেছে। ১৯৫৮ সালের বিশ্বকাপে রানার আপ হয়েছিল সুইডিশরা।

‘জি’ গ্রুপ থেকে গ্রুপ রানার আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল ইংল্যান্ড। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তারা কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে জয় পায়। বিশ্বকাপে টাইব্রেকারে ইংল্যান্ডের এটি প্রথম জয়। অন্যদিকে, সুইডেন ‘এফ’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তারা সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

২৮ বছর পর সুইডেনকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

আপডেট সময় ০৯:৫৫:২৫ অপরাহ্ন, শনিবার, ৭ জুলাই ২০১৮