ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে জাপার সমর্থন পাচ্ছেন আ.লীগের লিটন

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী না দিয়ে ক্ষমতাসীন দলের প্রার্থীকে সমর্থন দিচ্ছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।

শনিবার বেলা ১১টার দিকে ওয়াসিউর রহমান দোলন মেয়র পদ থেকে তার প্রার্থিতা তুলে নেয়ার কথা জানান। পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সিদ্ধান্তে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বলে জানান। জাপা এখন আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে সমর্থন দিচ্ছে।

এর আগে গাজীপুর সিটি নির্বাচনে প্রার্থী দিলেও পরে প্রার্থিতা তুলে নিয়েছিলেন জাপা সমর্থিত প্রার্থী। জাপার এমন ভূমিকাকে গৃহপালিত বিরোধী দল হিসাবে কটাক্ষ করেছিল বিএনপি।

প্রার্থিতা প্রত্যাহার করে নেয়া জাপা প্রার্থী ওয়াসিউর রহমান বলেন, গত বৃহস্পতিবার পার্টির চেয়ারম্যান তাকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে বলেন। এ নিয়ে দুই দফা সভা করে জেলা ও মহানগর জাপা। এরপর শনিবার বেলা ১১টার দিকে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। পার্টির চেয়ারম্যানের নির্দেশে এখন তারা আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দিয়ে তার পক্ষে কাজ করবেন।

গত ২৬ জুন জাতীয় পার্টির এই নেতার হাতে মনোনয়ন ফরম তুলে দিয়েছিলেন পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এরপর সেদিনই নির্বাচন কমিশন থেকে তার মনোনয়নপত্র তোলা হয়। যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ বলেও ঘোষণা করে স্থানীয় নির্বাচন কমিশন। তবে প্রতীক বরাদ্দের আগেই দোলনের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হলো।

ওয়াসিউর রহমান দোলন মহানগর জাপার সহ-সভাপতি। এছাড়া তিনি জাতীয় যুব সংহতির মহানগর কমিটির সভাপতি। এর আগে ২০০৮ সালের রাজশাহী সিটি নির্বাচনে মেয়র পদে লড়েছিলেন মহানগর জাপার তৎকালীন সভাপতি নুরুল হুদা। তিনি ভোট পেয়েছিলেন এক হাজার ৭৮৯টি।

আগামী ৩০ জুলাই একযোগে রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাজশাহীতে জাপার সমর্থন পাচ্ছেন আ.লীগের লিটন

আপডেট সময় ০১:২৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ জুলাই ২০১৮