ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

রাজাকার সন্তানদের এ দেশে চাকরি হবে না: শাজাহান খান

অাকাশ জাতীয় ডেস্ক:

জামায়াত-শিবির, রাজাকার ও স্বাধীনতাবিরোধীদের সন্তানদের বাংলাদেশে চাকরি হবে না বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। বলেছেন, পৃথিবীর কোথাও স্বাধীনতাবিরোধী সন্তানদের চাকরি হয় না।

শুক্রবার সকাল ১১টার দিকে মাদারীপুর আচমত আলী খান সেতুর এপ্রোস থেকে বাবনাতলা পর্যন্ত সংযোগ সড়কের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

এ সময় মন্ত্রী কোটা আন্দোলন নিয়েও কথা বলেন। বলেন, কোটা আন্দোলনের নামে সরকারবিরোধী আন্দোলন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন দেশে কোনো কোটা পদ্ধতি থাকবে না। এই কোটা পদ্ধতি প্রধানমন্ত্রী বাতিল করে দিয়েছেন। শেখ হাসিনা সরকার এই কোটা পদ্ধতি বাতিলের লক্ষ্যে একটি কমিটি করেছে। কমিটি বিষয়টি যাচাই-বাছাই করে রিপোর্ট দেয়ার পরেই কার্যকার হবে।

আর ‘কোটা আন্দোলনে ছাত্রলীগের কর্মীরা হামলা করছে না বরং কোটা আন্দোলনে হামলার বিষয়ে জামায়াত-শিবিরের হাত রয়েছে’ বলে উল্লেখ করেন মন্ত্রী।

এ সময় জামায়াত-শিবির, রাজাকার, স্বাধীনতা বিরোধীদের সন্তানদের চাকরি দেশে হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার যতদিন ক্ষমতায় রয়েছে, ততদিন স্বাধীনতা বিরোধীদের সন্তানদের সরকারি চাকরি হতে দেবে না। পৃথিবীর কোথাও স্বাধীনতাবিরোধী সন্তানদের চাকরি হয় না।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, খোয়াজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী মুন্সীসহ অন্যরা। পরে মন্ত্রী মাদারীপুরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- পরিদর্শন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

রাজাকার সন্তানদের এ দেশে চাকরি হবে না: শাজাহান খান

আপডেট সময় ০৬:২৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুলাই ২০১৮