ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

দক্ষিণ এশিয়ায় অভিন্ন পর্যটন প্ল্যাটফর্ম করা হবে: পর্যটনমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

দক্ষিণ এশিয়ার দেশগুলোর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সৌন্দর্যকে পর্যটন সম্ভাবনায় পরিণত করতে একটি অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

তিনি বলেছেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) কাজে লাগিয়ে এ অঞ্চলকে একটি পর‌্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে।

আজ শুক্রবার সকালে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তিন দিনব্যাপী কলকাতা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের (টিটিএফ) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

শাহজাহান কামাল বলেন, ভারত ও বাংলাদেশের নাগরিকদের স্বচ্ছন্দে ভ্রমণ নিশ্চিত করতে সহজে ভিসাপ্রাপ্তি, ট্রেন ও বাসে যাত্রীসেবা বৃদ্ধি, বিমানের ফ্লাইট বাড়ানোর পাশাপাশি দ্রুত নৌ চলাচলের পদক্ষেপ নেয়া হবে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে প্রমোট করতে ‘ওয়ান সুন্দরবন’প্রোগ্রাম বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

ভারতের অন্যতম বৃহৎ এ মেলার এবার ৩০তম আয়োজন। এতে ১৩টি দেশ এবং ভারতের বিভিন্ন স্টেটের ৪৩০ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে আছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ব্যবস্থাপনায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনসহ ১৫টি ট্যুর অপারেটর সংগঠন।

উদ্বোধন অনুষ্ঠানে বিহারের পর্যটনমন্ত্রী প্রমোদ কুমার, পশ্চিমবঙ্গের ক্রটারি আটরি ভট্টাচার্য, থাই দূতাবাসের ভেনাস আসওয়াপুম, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল রঞ্জন রায় প্রমুখ।

পরে মন্ত্রী শাহজাহান কামাল মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন। এ সময় কলকাতা উপ-হাইকমিশনের ডেপুটি হাইকমিশনারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

দক্ষিণ এশিয়ায় অভিন্ন পর্যটন প্ল্যাটফর্ম করা হবে: পর্যটনমন্ত্রী

আপডেট সময় ০৬:১৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুলাই ২০১৮