ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি শাপলা চত্বরে হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ- ‘একসময়ের প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়’ ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, ৩ আগস্ট ছাত্রসমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ সভা, কমিটি গঠন ফিলিস্তিনের রাষ্ট্রদূতের আমন্ত্রণে ইসলামী আন্দোলন প্রতিনিধিদলের মধ্যাহ্নভোজে অংশগ্রহণ নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন

কোটা আন্দোলনের আরেক নেতা ফারুক গ্রেপ্তার

অাকাশ জাতীয় ডেস্ক:

কোটা আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসানকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। উপাচার্যের বাসভবনে হামলা, গাড়ি পোড়ানো ও নাশকতার অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে নিয়ে যাওয়া হবে বলে পুিলিশের একটি সূত্র জানিয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান দৈনিক আকাশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার শহীদ মিনারে কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা মোটরসাইকেলে দলবেঁধে এসে ফারুক হাসানকে মারধর করে তুলে নিয়ে যায়। পরে তারা তাকে (ফারুক) শাহবাগ থানায় দিয়ে আসে।

তবে থানা পুলিশ তাকে আটকের বিষয় অস্বীকার করছিল। পরে মঙ্গলবার দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। একইসঙ্গে পুলিশ তরিকুল ইসলাম ও জসিম উদ্দিন নামে আরো দুই জনকে গ্রেপ্তার দেখিয়েছে বলে জানা গেছে। তবে তারা ঢাবি শিক্ষার্থী কিনা নিশ্চিত হওয়া যায়নি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, ‘ফারুক হাসান শাহবাগ থানায় আছেন। তাকে গাড়ী পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’

এদিকে ঢাবি শাখার ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সানি বলেন, ‘আমি ফারুককে শহীদ মিনার এলাকা থেকে তুলে নিয়ে গিয়েছিলাম কারণ সে জনরোষে পড়েছিল। পরে তাকে শাহবাগ থানায় দিয়ে এসেছি। এরপর তার ব্যাপারে পুলিশ কী ভূমিকা নিয়েছে, তা আমার জানা নেই।’

এদিকে ফারুককে পাওয়া যাচ্ছে না বলে দাবি করে তাকে দ্রুত ফিরিয়ে দেওয়া দাবি জানিয়ে আসছিল কোটা আন্দোলনের নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি

কোটা আন্দোলনের আরেক নেতা ফারুক গ্রেপ্তার

আপডেট সময় ০৫:১৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮