ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোমাঞ্চ ছড়ানো জয়ে শেষ আটে বেলজিয়াম

আকাশ স্পোর্টস ডেস্ক:

রোমাঞ্চ ছড়ানো জয়ে কোয়ার্টার ফাইনালে উঠল বেলজিয়াম। রাশিয়া বিশ্বকাপে সোমবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জাপানকে ৩-২ গোলে হারাল তারা। ম্যাচটিতে প্রথমে ২-০ গোলে এগিয়ে ছিল জাপান। কিন্তু এরপর টানা তিনটি গোল করে জয় তুলে নেয় বেলজিয়াম। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের প্রতিপক্ষ ব্রাজিল। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ৬ জুন বাংলাদেশ সময় রাত বারোটায় মুখোমুখি হবে ব্রাজিল ও বেলজিয়াম।

এই ম্যাচে বেলজিয়ামই ফেভারিট ছিল। কিন্তু মাঠের পারফরম্যান্সে মুগ্ধ করেছে জাপান। যদিও ম্যাচে বল দখলের লড়াই এবং আক্রমণে বেলজিয়াম এগিয়ে ছিল। কিন্তু ম্যাচের প্রথম দুইটি গোল করে জাপান। গোল দুইটি করার পর জাপানিজরা হয়তো কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছিল। কিন্তু খেলা মানেই তো অনিশ্চয়তা। এ যে শেষ মুহূর্ত পর্যন্ত স্নায়ু ধরে রাখার লড়াই। শেষমেশ সেই লড়াইয়ে জয়ী হলো বেলজিয়াম।

রোস্তভ-অন-ডনে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। কিন্তু বিরতি থেকে ফেরার পরপরই ১-০ গোলে এগিয়ে যায় জাপান। ৪৮তম মিনিটে গোলটি করেন গেনকি হারিগুচি। মাঝ মাঠ থেকে হারিগুচিকে উদ্দেশ্য করে লম্বা পাস দেন শিবাচাকি। হারিগুচি বলটি পেয়ে এগিয়ে গিয়ে দুর্দান্তভাবে বেলজিয়ামের জালে বল জড়ান।

৫২তম মিনিটে জাপানকে ২-০ গোলে এগিয়ে দেন তাকেশি ইনুই। ডি-বক্সের সামনে থেকে বুলেট গতির শটে বল জালে পৌঁছে দেন তিনি। মুহূর্তের মধ্যে দুইটি গোল হজম করার পর বেলজিয়াম ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে। চেষ্টায় তারা সফলও হয়।

৬৯তম মিনিটে ম্যাচে ব্যবধান কমায় বেলজিয়াম। হেড থেকে গোলটি করেন ভারটনঘেন। ৭৪তম মিনিটে ফেলানির গোলে ম্যাচে ২-২ সমতা আনে বেলজিয়াম। এডেন হ্যাজার্ডের ক্রস থেকে হেড থেকে গোলটি করেন মারওয়ানি ফেলানি।

অনেকে ভেবে নিয়েছিলেন যে ম্যাচটি অতিরিক্ত ৩০ মিনিটে গড়াতে যাচ্ছে। সেটিই হতে চলেছিল। কিন্তু ম্যাচের একেবারে শেষ দিকে তথা (৯০+৪) গোল করে বেলজিয়ামকে আনন্দের সাগরে ভাসান নাসের চাদলি। এই গোলের পরপরই শেষ হয় ম্যাচটি।

‘জি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল বেলজিয়াম। গ্রুপ পর্বে তারা তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় পায়। অন্যদিকে, ‘এইচ’ গ্রুপ থেকে গ্রুপ রানার আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল জাপান। গ্রুপ পর্বে তারা একটিতে জয় পায়, একটিতে ড্র করে ও একটিতে হারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোমাঞ্চ ছড়ানো জয়ে শেষ আটে বেলজিয়াম

আপডেট সময় ০২:০০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮