ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ এখন বেশি নিরাপদ: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা।

রোববার জাপানি রাষ্ট্রদূতসহ বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা শ্রদ্ধা জানান। পরে শ্রদ্ধা জানান, আওয়ামী লীগসহ দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নিহতদের স্বজনরা।

শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ এখন বেশি নিরাপদ।’

ওবায়দুল কাদের বলেন, ‘যেখানেই জঙ্গিদের এ ধরনের হামলার প্রবণতা আছে, সেখানেই তাদের আস্তানায় হামলা করা হচ্ছে। যেকারণে আজকে এই শক্তিটি বলবো না পুরোপুরি নির্মূল হয়েছে, বলবো দুর্বল হয়ে গেছে। তাদের নেটওয়ার্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, তারা নিষ্ক্রিয় হয়েছে এটা বলার কোনো উপায় নেই।’

তিনি বলেন, ‘জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আসলেও এখনো পুরোপুরি নির্মূল হয়নি।’

উলেখ্য, ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়ে নয় ইতালিয়ান, সাত জাপানিজ, একজন ভারতীয়, একজন আমেরিকান-বাংলাদেশ দ্বৈত নাগরিক ও দুজন বাংলাদেশি এবং দুই পুলিশ কর্মকর্তাসহ মোট ২২ জনকে হত্যা করে। জঙ্গিরা রেস্টুরেন্টে আগত অন্যান্য অতিথি এবং কর্মচারীদের রাতভর জিম্মি করে রাখে। পরদিন সকালে সেনাবাহিনীর কমান্ডোরা ‘অপারেশন থান্ডারবোল্ট’ অভিযান চালায়। এতে পাঁচ জঙ্গি ও একজন পিৎজা শেফ নিহত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ এখন বেশি নিরাপদ: কাদের

আপডেট সময় ১২:৩০:১৯ অপরাহ্ন, রবিবার, ১ জুলাই ২০১৮