ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দামেস্কের ক্যাফেতে বোমা বিস্ফোরণ, হতাহত ২১ প্রশাসনে প্রটোকলের নামে জুনিয়রদের ওপর নির্যাতন, দুর্নীতির বীজ বপন হচ্ছে:মোহাম্মদ মুনীর চৌধুরী প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর পরিকল্পনা সরকারের জুলাই নিয়ে শাওনের কটূক্তি শেখ হাসিনার অপরাধের শামিল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য টেকসই পেশাগত উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলছে ইউজিসি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী ভুতুড়ে বিদ্যুৎ বিল গ্রহণযোগ্য নয়: এরশাদ উল্লাহ এমপি নানাবাড়ি বেড়াতে গিয়ে শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার বিয়ের দাবিতে ১২ দিন ধরে তরুণীর অবস্থান, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার

অর্থমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক

অাকাশ জাতীয় ডেস্ক:

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। রোববার সকালে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান জানান, সকাল ৯টার দিকে বৈঠক শুরু হয়ে ১০টায় শেষ হয়। বৈঠক শেষে দুজন প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।

শনিবার বিকালে ঢাকা পৌঁছান বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিন দেখার জন্যই তিনি বাংলাদেশ সফরে এসেছেন।

রোহিঙ্গাদের জন্য ৪৮ কোটি ডলার (তিন হাজার ৯৩৬ কোটি টাকা) অনুদান দেবে বিশ্বব্যাংক। রোহিঙ্গাদের স্বাস্থ্য, শিক্ষা, পানীয়, পয়োনিষ্কাশনসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সংস্থাটির অঙ্গসংগঠন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এই অনুদান দিচ্ছে।

এদিকে গতকাল গভীর রাতে রোহিঙ্গা সংকট সমাধানের উপায় খুঁজতে ঢাকায় এসে পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এর আগে জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার প্রধান হিসেবে ২০০৮ সালের ২৭ মে তিনি বাংলাদেশ সফর করেন।

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ও জাতিসংঘ মহাসচিবের আজ বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের কর্মসূচি নির্ধারিত রয়েছে। আগামীকাল সোমবার বাংলাদেশ বিমানের উড়োজাহাজে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরের উদ্দেশে রওনা দেবেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

দামেস্কের ক্যাফেতে বোমা বিস্ফোরণ, হতাহত ২১

অর্থমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক

আপডেট সময় ১০:৩০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১ জুলাই ২০১৮