ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভরণপোষণ চাওয়ায় মাকে বিবস্ত্র করে পিটিয়ে হত্যাচেষ্টা

অাকাশ জাতীয় ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে ছেলের কাছে ভরণপোষণ চাওয়ায় জমিলা খাতুন নামে এক মাকে বিবস্ত্র করে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে তার ছেলে ও পুত্রবধূ। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বাউফল ইউনিয়নের পশ্চিম বিলবিলাস গ্রামে এ ঘটনা ঘটে। মা জমিলা খাতুন একই এলাকার বাসিন্দা।

আহত জমিলা খাতুন জানান, দীর্ঘদিন ধরে ছেলে জালাল তার কোনো ভরণপোষণ দিচ্ছে না। সকালে ভরণপোষণের কথা বলতে গেলে ছেলে জালাল সর্দার (৪২) ও তার স্ত্রী শারমিন (২৫) উত্তেজিত হয়ে প্রথমে মুগুইর (মুগ ডাল ছাড়াতে কাঠ দিয়ে বানানো এক ধরনের গাবগাছের তৈরি মোটা লাঠি) দিয়ে উপর্যুপরি পিটিয়ে জখম করে। এর পর ছেলে ইট দিয়ে আঘাত করে তার মাথা ফাটিয়ে দেয়।

এ সময়ে জমিলা খাতুনের এক নাতি আমিনুল (২৪) এগিয়ে এলে তাকেও বেধড়ক পিটিয়ে জখম করে ছেলে ও তার বধূ। পরে বাড়ির আঙিনায় কাঁদার মধ্যে তাকে বিবস্ত্র করে ফেলে দা দিয়ে গলা কাটতে গেলে জমিলা খাতুনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। এ সময় তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে বাউফল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি- এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভরণপোষণ চাওয়ায় মাকে বিবস্ত্র করে পিটিয়ে হত্যাচেষ্টা

আপডেট সময় ০২:০১:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ জুন ২০১৮