ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিফার টাকায় ম্যারাডোনা রাশিয়া বিশ্বকাপে

আকাশ স্পোর্টস ডেস্ক:

ছিয়াশির বিশ্বকাপের মহানায়ক ডিয়েগো ম্যারাডোনাকে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচে নিয়ম করে দেখা যাচ্ছে। ফিফার পয়সায় ম্যারাডোনা এখন রাশিয়ায় ঘোরাফেরা করছেন। এজন্য ফুটবলের এই জাদুকরকে প্রতিদিন ফিফা ১০ হাজার পাউন্ড করে হাতখরচ দিচ্ছে- যা বাংলাদেশি টাকায় প্রায় ৯ লাখ টাকা।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ায় একঝাঁক তারকা ফুটবলারকে দেখা গেলেও এরপর আর কাউকে সেভাবে চোখে পড়ছে না। ব্যতিক্রম শুধু ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার ম্যাচ যেখানে, সেখানেই তিনি। লিওনেল মেসি গোল করলে ম্যারাডোনা লাফাচ্ছেন। হিগুয়েইন সোনার সুযোগ হাতছাড়া করায় ক্ষোভে মাথার চুল ছিঁড়ছেন।

তিনি সবচেয়ে ভালো আসন পাচ্ছেন। সিগারেট খেতে খেতে স্টেডিয়ামে ঢুকছেন। উদ্ভট আচরণের জন্য তার বিরুদ্ধে নানান অভিযোগ উঠলেও কোনো কিছুই হচ্ছে না। তিনি বহাল তবিয়তেই রয়ে গেছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, ফিফা ম্যারাডোনাকে ব্যবহার করছে। আর্জেন্টাইন মহাতারকাকে প্রতিদিন ফিফা ১০ হাজার পাউন্ড করে হাতখরচ দিচ্ছে। তিনি ফিফার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ফিফার বর্তমান সভাপতি ইনফান্তিনোর সঙ্গেও সখ্যতা রয়েছে ম্যারাডোনার।

শুধু হাতখরচা নয়, সেই সঙ্গে যাতায়াত, থাকার জায়গা এবং অন্যান্য খরচও বহন করছে ফিফা। বিশ্বকাপের আকর্ষণ বাড়ানোর জন্যই ম্যারাডোনার মতো তারকার খরচ বহন করছে ফিফা।

ম্যারাডোনার মতো লিজেন্ডদের প্রমোট করার আইডিয়া ফিফার। তাকে সামনে দেখতে পেলে বর্তমান প্রজন্ম খুশি হবে। মাঠে খেলা ফুটবলাররাও তার সামনে খেলতে উত্তেজিত হবেন। এই কারণেই ফুটবলের এই জাদুকরকে ব্যবহার করছে ফিফা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফিফার টাকায় ম্যারাডোনা রাশিয়া বিশ্বকাপে

আপডেট সময় ০৮:২০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুন ২০১৮