ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানব রচিত আইন এ বাংলায় চলতে দেওয়া হবে না: চরমোনাইর পীর বাংলা নববর্ষ উপলক্ষে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির আগামী বছরের মধ্যে গোটা রাখাইন দখলের ঘোষণা আরাকান আর্মির অবরোধ ভাঙতে চাইলে ইরানের ‘অ্যাটাক শিপ’ ধ্বংসের হুমকি ট্রাম্পের গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ নতুন সাংবিধানিক সংকটে পড়বে:শিশির মনির সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত চেপেছে: মামুনুল হক খোলা চিঠিতে ‘বিদায়ের বার্তা’ দিলেন মানবাধিকার কমিশনের সব সদস্য পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন সংসদীয় সার্বভৌমত্বের নামে ‘সংসদীয় স্বৈরতন্ত্র’ কায়েম হচ্ছে: সারোয়ার তুষার

শেষ ষোলোতে মেক্সিকোর প্রতিপক্ষ হলো ব্রাজিল

আকাশ স্পোর্টস ডেস্ক:

দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর প্রতিপক্ষ হলো ব্রাজিল। আর সুইডেনের প্রতিপক্ষ হলো সুইজারল্যান্ড। আগামী ২ জুলাই সামারাতে বাংলাদেশ সময় রাত আটটায় দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। সেইন্ট পিটার্সবার্গে আগামী ৩ জুন বাংলাদেশ সময় রাত আটটায় সুইডেনের বিপক্ষে মাঠে নামবে সুইজারল্যান্ড।

বিশ্বকাপে ‘ই’ ও ‘এফ’ গ্রুপ থেকে কোন চারটি দল শেষ ষোলোতে খেলবে তা নিশ্চিত হয়েছে। ‘ই’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ব্রাজিল। আর গ্রুপ রানার আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে সুইজারল্যান্ড। ‘এফ’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে সুইডেন। আর গ্রুপ রানার আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে মেক্সিকো। আজ দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে জার্মানি।

রাশিয়া বিশ্বকাপে আগামীকাল শেষ হবে গ্রুপ পর্বের খেলা। এরপর ৩০ জুন শুরু হবে নকআউট পর্বের খেলা। এখন পযর্ন্ত ১৪টি দল দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। এই দলগুলো হলো উরুগুয়ে, রাশিয়া, স্পেন, পর্তুগাল, ফ্রান্স, ডেনমার্ক, ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, সুইজারল্যান্ড, সুইডেন, মেক্সিকো, ইংল্যান্ড ও বেলজিয়াম। বৃহস্পতিবার শেষ ষোলোর বাকি দুইটি দল নির্ধারিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

বেলুনের ভেতরেই চলছে নির্মাণকাজ, ধুলা-শব্দ দূষণ নিয়ন্ত্রণে চীনের নতুন প্রযুক্তি

শেষ ষোলোতে মেক্সিকোর প্রতিপক্ষ হলো ব্রাজিল

আপডেট সময় ০১:৫৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮