ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী সরকারের ভাবমূর্তি যেন ক্ষুণ্ন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে : ধর্মমন্ত্রী দুই লাখ টন তেল নিয়ে দুটি জাহাজ বন্দরে নোঙর করেছে: চিফ হুইপ ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা ব্যর্থ হবে: পেজেশকিয়ান কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু যুক্তরাষ্ট্রকে ‘দাঁতভাঙা’ জবাব দেওয়ার হুঁশিয়ারি চীনের এনসিপির সমর্থনে চট্টগ্রাম সিটিতে নির্বাচন করতে চান মঞ্জু, দাবি বাকেরের লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ কুড়িগ্রামে করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ

মানুষ বেলতলায় একবারই যায়: আর্জেন্টিনা কোচ

আকাশ স্পোর্টস ডেস্ক:

নবাগত আইসল্যান্ডের বিপক্ষে ড্র, ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে বিধ্বস্ত। খাদের কিনারে আর্জেন্টিনা, বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে। এজন্য কী ঝড়টাই না গেছে হোর্হে সাম্পাওলির ওপর দিয়ে। তুমুল বাক্যবাণে বিদ্ধ হতে হয়েছে ফরমেশন নিয়ে। খেলোয়াড়দের সঙ্গে বনিবনা হচ্ছে না বলে কথা শুনতে হয়েছে। ছাঁটাইয়ের হুমকিও পেতে হয়েছে!

তবে এসব নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন আর্জেন্টাইন কোচ। নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে আর্জেন্টিনা। এবার সব বিষয়ে কথার ঝাঁপি খুলে দিলেন তিনি, ম্যাচে হারলে আপনি সমালোচনার শিকার হবেন-এটাই স্বাভাবিক। ভার্চ্যুয়াল জগতে যা দেখেছি, তাতে মনে হয়েছি আমি বড় অপরাধী। তবে কোনো খবরই সত্য ছিল না। নিজেদের কাটতি বাড়াতে এতসব করেছে সবাই। আমি তাতে মোটেও আক্রান্ত নই। কিন্তু খেলোয়াড়দের ওপর এর প্রভাব পড়েছিল।

বাঁচা-মরার ম্যাচে ৪-৪-২ ফরমেশনে দল খেলিয়েছেন সাম্পাওলি। আইসল্যান্ড কিংবা ক্রোয়েশিয়ার বিপক্ষে সেরকমটি দেখা যায়নি। সেই দুই ম্যাচে ছক ভুল ছিল বলে স্বীকারও করেছেন, মানুষ ‘বেলতলায়’ একবারই যায়। আমি আর সেখানে যেতে চাইনি। আমি বুঝতে পারছি, আগের ফরমেশনে সাবলীল ছিল না মেসি। অন্য খেলোয়াড়দের ক্ষেত্রেও সেটি ঘটতে পারে।

যাহোক, এখন আর অতীত নিয়ে ভাবতে চান না চিলি ও সেভিয়ার সাবেক কোচ। ভাবনাটা ইতিমধ্যে হয়ে গেছে সুদূরপ্রসারী, যেতে চান অনেক দূর, আমরা নিজেদের স্বপ্ন পূরণে বদ্ধপরিকর। সামনের প্রতিটি ম্যাচই বাঁচা-মরা। আমার বিশ্বাস, ছেলেরা রক্তের শেষ বিন্দু দিয়ে চেষ্টা করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী

মানুষ বেলতলায় একবারই যায়: আর্জেন্টিনা কোচ

আপডেট সময় ০৩:৩০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুন ২০১৮