ঢাকা ১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

কেন্দুয়ায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বাড়িতে একা পেয়ে ছাত্রীকে ধর্ষণ করেছে মোহন মিয়া (২০) নামের এক যুবক। সোমবার রাতে উপজেলার জয়হরি এলাকায় এ ঘটনার পর ধর্ষক মোহন মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

এ ঘটনায় ধর্ষিতা ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষক মোহনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা করেছেন।

মঙ্গলবার দুপুরে ধর্ষক মোহন মিয়াকে নেত্রকোনা আদালতে পাঠিয়েছে পুলিশ। একই সঙ্গে ডাক্তারি পরীক্ষার জন্য ধর্ষিতা ওই স্কুলছাত্রীকেও নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বেজগাতি গ্রামের দুলাল মিয়ার ছেলে মোহন মিয়া বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী ব্রাহ্মণজাত গ্রামের ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেয়াসহ নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। সোমবার সকালে বাড়িতে একা পেয়ে দশম শ্রেণির ওই ছাত্রীকে বখাটে মোহন মিয়া জোরপূর্বক ধর্ষণ করে।

মেয়েটির চিৎকারে তার অভিভাবক ও স্থানীয় লোকজন এগিয়ে এলে ধর্ষক মোহন মিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী তাকে আটক করে। পরে পুলিশের কাছে ধর্ষককে সোপর্দ করে।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা কেন্দুয়া থানার এসআই মো. আশরাফুল আলম জানান, ছাত্রীটির মা বাদী হয়ে মোহন মিয়াকে আসামি করে থানায় মামলা করেছেন। মঙ্গলবার মোহন মিয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে মেয়েটিকেও ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

কেন্দুয়ায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

আপডেট সময় ১০:৩০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮