ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইএমএফ থেকে সরকার শূন্য হাতে ফেরেনি: সংসদে অর্থমন্ত্রী নতুন মুদ্রানীতি ঘোষণা মঙ্গলবার কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার বিরোধী দলীয় এমপিদের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার ময়লার স্তূপে মিলল যুবকের মরদেহ, এক পা ভাঙা; শরীরে একাধিক আঘাতের চিহ্ন ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩ কোটি টাকা দিলেন নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর

আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচে থাকছেন নামী রেফারি

আকাশ স্পোর্টস ডেস্ক:

একটিমাত্র ম্যাচ। একটিমাত্র সুযোগ। তাই যে ভাবেই হোক জিততেই হবে। সেটাও আবার বড় ব্যবধানে। পয়েন্ট টেবিলের চার নম্বর থেকে দুই নম্বরে উঠে আসা কিন্তু মামুলি বিষয় নয়। এই অসম্ভবকে সম্ভব করতে আগামীকাল মঙ্গলবার বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুপার ঈগলস নাইজেরিয়ার মুখোমুখি হচ্ছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।

নাইজেরিয়ার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিতে রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন টার্কিশ রেফারি শুনেত সাকির। এটি সাকিরের দ্বিতীয় বিশ্বকাপ আসর। অভিজ্ঞ এই রেফারি এর আগেও বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচে দেখা গিয়েছিল তাকে। ওই ম্যাচে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল আর্জেন্টিনা।

ফুটবলবিশ্বে ৪১ বছর বয়সী সাকির বেশ নামকরা একজন রেফারি। তিনি সাবেক তুর্কিস রেফারি কমিটির চেয়ারম্যানের ছেলে। আন্তর্জাতিক ম্যাচ ছাড়াও ইউরোপের ক্লাব ফুটবলে বেশ সমাদৃত তিনি। সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটির দায়িত্বেও ছিলেন। এখন দেখার বিষয়; উত্তেজনা ছড়ানো মঙ্গলবারের ম্যাচটিতে তিনি কেমন দায়িত্ব পালন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইএমএফ থেকে সরকার শূন্য হাতে ফেরেনি: সংসদে অর্থমন্ত্রী

আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচে থাকছেন নামী রেফারি

আপডেট সময় ১০:৪০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮