ঢাকা ০৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার বিরোধী দলীয় এমপিদের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার ময়লার স্তূপে মিলল যুবকের মরদেহ, এক পা ভাঙা; শরীরে একাধিক আঘাতের চিহ্ন ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩ কোটি টাকা দিলেন নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী

হারতে হারতে ড্র করে দ্বিতীয় রাউন্ডে স্পেন

আকাশ স্পোর্টস ডেস্ক:

মরক্কোর বিপক্ষে হারতে হারতে ড্র করল স্পেন। রাশিয়া বিশ্বকাপে সোমবার স্পেন তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মরক্কোর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে। আজ ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠেছে স্পেন। এর আগে তারা পর্তুগালের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছিল ও ইরানের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছিল।

‘বি’গ্রুপের সব ম্যাচ শেষে পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে স্পেন। পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার আপ হয়েছে পর্তুগাল। এই গ্রুপ থেকে বিদায় নিয়েছে ইরান ও মরক্কো। চার পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে থেকে বিশ্বকাপ মিশন শেষ করল ইরান। আর আর এক পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে থেকে বিশ্বকাপ মিশন শেষ করল মরক্কো।

দ্বিতীয় রাউন্ডে স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে স্পেন। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১ জুলাই। আর কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে উরুগুয়ের মুখোমুখি হবে পর্তুগাল। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুন। ‘এ’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে উরুগুয়ে। আর গ্রুপ রানার আপ হয়েছে রাশিয়া।

আজ ম্যাচে প্রথমে এগিয়ে যায় মরক্কো। ম্যাচের ১৪তম মিনিটে গোল করে মরক্কোকে ১-০ গোলে এগিয়ে দেন খালিদ বউতায়িব। মাঝ মাঠ থেকে বল পেয়ে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে গোলরক্ষক ডি গিয়াকে ফাঁকি দিয়ে তিনি বল পাঠিয়ে দেন জালে। এরপর ১৯তম মিনিটে ইসকোর গোলে ম্যাচে ১-১ সমতা আনে স্পেন। ডি-বক্সের মধ্যে ইনিয়েস্তার পাস থেকে মরক্কোর জালে বল জড়ান ইসকো। ১-১ সমতায় থেকে বিরতিতে যায় স্পেন-মরক্কো।

বিরতি থেকে ফিরে ৮১তম মিনিটে ২-১ গোলে এগিয়ে যায় মরক্কো। গোরটি করেন ইউসেফ এন-নেসিরি। ম্যাচের অতিরিক্ত সময়ে আবারও সমতা আনে স্পেন। (৯০+১) গোলটি করেন লাগো আসপাস। বাকি সময়ে কোনো গোল না হওয়ায় ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। আজ ম্যাচ সেরা হয়েছেন স্পেনের ইসকো।

গত ১৪ জুন শুরু হয়েছে রাশিয়া বিশ্বকাপ। টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা শেষ হবে আগামী ২৮ জুন। নকআউট পর্বের খেলা শুরু হবে ৩০ জুন। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুলাই। বিশ্বকাপে এখন পর্যন্ত দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে রাশিয়া, উরুগুয়ে, ফ্রান্স, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, বেলজিয়াম, স্পেন ও পর্তুগাল। বিদায় নিশ্চিত হয়েছে মরক্কো, সৌদি আরব, মিসর, পেরু, কোস্টারিকা, পানামা, তিউনিসিয়া, পোল্যান্ড ও ইরানের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

হারতে হারতে ড্র করে দ্বিতীয় রাউন্ডে স্পেন

আপডেট সময় ০২:১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮