ঢাকা ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

এই দলটিকে আর্জেন্টিনা মনে হয়নি: মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ দলের ক্রিকেটাররাও ফুটবল বিশ্বকাপ উপভোগ করেন। বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর ঢাকা পড়ে গেছে। অনেক ক্রিকেটার ঠিকমতো ম্যাচ দেখতে পারছেন না।

বিশ্বকাপের ডামাডোলে নীরবে শুক্রবার রাতে ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে বাংলাদেশ টেস্ট দল। অধিকাংশ ক্রিকেটারের প্রিয় দল আর্জেন্টিনা। নেইমারের ব্রাজিলকেও অনেকে সমর্থন করেন।

রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ড্র, দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরে সমালোচনার মুখে পড়েছে দুইবারের চ্যাম্পিয়নরা।

নকআউটে খেলতে হলে আগামী মঙ্গলবার নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই লিওনেল মেসিদের।

আর্জেন্টিনার সমর্থক বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা বলেন, ক্রোয়েশিয়ার বিপক্ষে যে আর্জেন্টিনাকে দেখেছি, এই দলটিকে আর্জেন্টিনার মনে হয়নি। মনে হয়েছে অচেনা কোনো দলকে দেখছি। মেসি হয়তো নিজের মান অনুযায়ী খেলতে পারছেন না। কিন্তু তাকে শুধু দোষ দিয়ে লাভ নেই।

ব্রাজিল প্রথম ম্যাচে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ইনজুরি টাইমে দুই গোল দিয়ে জিতেছে। জার্মানি প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচে ইনজুরি টাইমে গোল করে জিতেছে। এ দুই বড় দল নিয়ে মাশরাফি বলেন, জার্মানির খেলা সবসময়ই অসাধারণ। তারা জানে কীভাবে পাওয়ার ফুটবল খেলতে হয়। প্রথম ম্যাচের ধাক্কা সামলে নিয়েছে। ব্রাজিল ফুটবলটা ভালো বোঝে। এই বিশ্বকাপেও হয়তো তারা ভালো করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর অভিনেতা ইমরান খানের

এই দলটিকে আর্জেন্টিনা মনে হয়নি: মাশরাফি

আপডেট সময় ০৮:২৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮