ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পানামাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ড

আকাশ স্পোর্টস ডেস্ক:

দ্বিতীয় রাউন্ডে উঠে গেল ইংল্যান্ড ও বেলজিয়াম। রবিবার রাশিয়া বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে পানামাকে ৬-১ গোলে হারিয়েছে ইংলিশরা। আজ হ্যাটট্রিক করেছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেন। এর আগে তিউনিসিয়াকে তারা ২-১ গোলে হারিয়েছিল। তাই টানা দুই জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হলো ইংল্যান্ডের।

অন্যদিকে, বেলজিয়ামও তাদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে। তারা পানামাকে ৩-০ গোলে ও তিউনিসিয়াকে ৫-২ গোলে পরাজিত করে। আজ ইংল্যান্ডের জয়ের মাধ্যমে তাদেরও দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হলো। আর এই গ্রুপ থেকে বিদায় নিলো পানামা ও তিউনিসিয়া।

তবে, এই গ্রুপে কারা গ্রুপ চ্যাম্পিয়ন কারা গ্রুপ রানার আপ সেটি এখনো ঠিক হয়নি। আগামী ২৮ জুন মুখোমুখি হবে ইংল্যান্ড ও বেলজিয়াম। এই ম্যাচের ফলাফলের ভিত্তিতেই নির্ধারিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন ও গ্রুপ রানার আপ। একই দিন সান্ত্বনার জয়ে খোঁজে মুখোমুখি হবে পানামা ও তিউনিসিয়া।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে রাশিয়া, উরুগুয়ে, ফ্রান্স, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড ও বেলজিয়াম। ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়েছে মরক্কো, সৌদি আরব, মিসর, পেরু, কোস্টারিকা, পানামা ও তিউনিসিয়ার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর অভিনেতা ইমরান খানের

পানামাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ড

আপডেট সময় ০৮:০১:৪০ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮