ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পড়ালেখার জন্য বকা দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

পড়ালেখার জন্য বকা দেয়ায় আত্মহত্যা করেছে ফেনীর ছাগলনাইয়ার এক স্কুলছাত্রী। তার নাম বিবি আয়েশা রেশমা। রোববার সকালে নিজের শোবার ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে সে। খবর পেয়ে দুপুরে লাশ উদ্ধার করে ফেনী হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

রেশমা ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও পূর্ব ছাগলনাইয়া গ্রামের মাধুমিয়া চৌধুরী বাড়ির আমিন উল্যা লাতুর মেয়ে।

লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্নকারী ছাগলনাইয়া থানার এসআই নাঈম জানান, শনিবার সন্ধ্যায় পড়তে বসার জন্য রেশমাকে বকা দেন তার মা নুরেন নাহার। এজন্য অভিমান করে রাতে মায়ের সঙ্গে কথা বলেনি সে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে নিজের শোবার ঘরে গলায় ফাঁস দেয় সে। সুরতহাল রিপোর্টে লাশের গলায় ফাঁসের দাগ রয়েছে।

৩ ভাই ও ৩ বোনের মধ্যে রেশমা তৃতীয় ছিল। এ ঘটনায় রেশমার বাবা বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন বলে জানান এসআই নাঈম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পড়ালেখার জন্য বকা দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় ০৭:২৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮