ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেষ মিনিটের গোলে জয় পেল জার্মানি

আকাশ স্পোর্টস ডেস্ক:

দিনের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে দেয় মেক্সিকো। ফলে সুইডেনের বিপক্ষে ম্যাচটি বাঁচা-মরা হয়ে দাঁড়ায় জার্মানির। এ ম্যাচে জিততেই হতো জার্মানদের। ড্র কিংবা হারে কাজ হতো না জোয়াকিম লোর শিষ্যদের।

সেই সমীকরণ উতরে গেল জার্মানি। শেষ মিনিটে সুইডিশদের ‘ক্রুশবিদ্ধ’ করলেন টনি ক্রস। তার ও মার্কো রয়েসের গোলে সুইডেনকে ২-১ গোলে হারিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

সোচির ফিশট স্টেডিয়ামে খেলতে নামে জার্মানি। শুরুতেই সুইডেনের ওপর হামলে পড়েন জার্মানরা। দাগাতে থাকেন একের পর এক আক্রমণ। তাই কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য। ৩২ মিনিটে পাল্টা আক্রমণে গোল খেয়ে বসে তারা। ভিক্টর ক্লাসেনের থ্রু থেকে গোল করে সুইডেনকে এগিয়ে দেন ওলা তোইভোনে।

এগিয়ে গিয়ে উজ্জীবিত হয়ে ওঠেন সুইডিশরা। উপহার দেন ছন্দময় ফুটবল। পরক্ষণে বেশ কটি সুযোগও পান তারা। তবে তা কাজে লাগাতে পারেননি।শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সুইডেন।

তবে বিরতির পর সেই সুখস্মৃতি থাকেনি সুইডিশদের। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করেন তারা।৪৮ মিনিটে নিশানাভেদ করেন মার্কো রয়েস। অ্যাসিস্ট ছিল মারিও গোমেজের। এর সুবাদে সমতায় ফেরে জার্মানি।

এরপর অ্যাটাক কাউন্টার অ্যাটাকে জমে ওঠে খেলা। কেউ কাউকে নাহি ছাড় দিতে চায়-এ নীতিতে এগিয়ে চলে ম্যাচ। ৯০ মিনিট পর্যন্ত ১-১ গোলে ড্র ছিল। স্বাভাবিকভাবেই ম্যাচ সমতায় শেষ হবে- এ ভেবে নিজ আসন ছেড়ে বাসা ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন দর্শকরা।

তবে নাটকের তখনো বাকি ছিল। ৯৫ মিনিটে ডি বক্সের সামান্য বাইরে ফ্রি কিক পায় জার্মানি। তা থেকে দুর্দান্ত গোল করে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের অবিস্মরণীয় জয় এনে দেন ক্রুস। তাকে থাকে রয়েসের অ্যাসিস্ট।

এ জয়ে বিশ্বকাপ স্বপ্ন টিকে থাকল জার্মানির। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারাতে পারলেই দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে দলটি। ড্র হলেও সম্ভাবনা থাকবে। অন্যদিকে শেষ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে জিততেই হবে সুইডেনকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শেষ মিনিটের গোলে জয় পেল জার্মানি

আপডেট সময় ০২:০০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮