ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

লোহাগড়ায় আইসক্রিমের প্রলোভনে শিশুকে ধর্ষণ মুদি দোকানির

অাকাশ জাতীয় ডেস্ক:

নড়াইলের লোহাগড়ায় আইসক্রিম দেয়ার প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক মুদি দোকানির বিরুদ্ধে। এলাকাবাসী নির্যাতিতা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। অভিযুক্ত দোকানিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

অভিযুক্ত মিরাজ বিশ্বাস (২৮) একই গ্রামের ইসলামের বখাটে ছেলে। এ ঘটনায় শনিবার নির্যাতিতা শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। এর আগে বৃহস্পতিবার উপজেলার মশাঘুনী গ্রামে সন্ধ্যা ৬টায় সিংগা মোড়ে মিরাজের মুদি দোকানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার মশাঘুনী গ্রামের অভ্যন্তরে সিংগা মোড়ে মিরাজের মুদি দোকানে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই শিশুটি আইসক্রিম কিনতে যায়। দোকানে কেউ না থাকায় মিরাজ বিশ্বাস দোকানের মধ্যে শিশুটিকে আইসক্রিম দেয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে উপর্যুপরি ধর্ষণ করে।

শিশুটির যন্ত্রণার কান্না শুনে পথচারীরা এগিয়ে গেলে অভিযুক্ত মিরাজ শিশুটিকে দোকানে ফেলে রেখে পালিয়ে যায়। পরে শিশুটিকে মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে।

শিশুটির শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে লোহাগড়া হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। এ প্রসঙ্গে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেয়েছি, পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

লোহাগড়ায় আইসক্রিমের প্রলোভনে শিশুকে ধর্ষণ মুদি দোকানির

আপডেট সময় ১০:৩৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ জুন ২০১৮