ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে: ডেপুটি স্পিকার দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব সংস্কৃতিচর্চায় শিক্ষার্থীদের উগ্র চিন্তার প্রতি আকর্ষণ কমে যায় : ববি হাজ্জাজ সংকট না থাকলে রাস্তায় তেলের জন্য ৩ কিমি লম্বা লাইন কেন, প্রশ্ন রুমিন ফারহানার বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে: জামায়াত আমির অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবেন: নাহিদ সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

সাম্পাওলিই থাকছেন আর্জেন্টিনার কোচ

আকাশ স্পোর্টস ডেস্ক:

আইসল্যান্ডের সঙ্গে ড্র এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর খাদের কিনারে চলে গেছে আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য।এরপরই চাউর হয়, বরখাস্ত হচ্ছেন কোচ হোর্হে সাম্পাওলি। তাও নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগেই।

তবে সেই পথ থেকে সরে এসেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সুপার ঈগলদের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে সাম্পাওলিই ডাগআউটে মেসিদের কোচের দায়িত্বপালন করবেন বলে ঘোষণা দিয়েছে সংস্থাটি।

গতকাল আইসল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে নাইজেরিয়া।এতে দ্বিতীয় পর্বে আর্জেন্টিনার খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। পরের ম্যাচে সুপার ঈগলদের হারাতে পারলেই শেষ ষোলোতে পা রাখবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এরপরই আসে দুঃসংবাদ। গুঞ্জন ছড়ায়, গৃহবিবাদে জেরবার আর্জেন্টিনা। সাম্পাওলির সঙ্গে চরম মাত্রায় লেগে গেছে মেসি-ডি মারিয়া-আগুয়েরোদের। তাকে বরখাস্ত না করলে সেই ম্যাচে খেলবেন না তারা। এমনকি অবসরের হুমকিও দেন তারকা ফুটবলাররা।

কোচের সঙ্গে খেলোয়াড়দের দ্বন্দ্বটা মূলত কৌশল নিয়ে। মেসিদের অভিযোগ, সাম্পাওলির উদ্ভট ট্যাক্টিকসের সঙ্গে খাপ খাওয়াতে না পারাতেই তাদের এমন করুণ পারফরম্যান্স। কৌশল বদলাতে বললেও অনড় থাকেন তিনি। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই নাকি তাদের মধ্যে এ নিয়ে দ্বন্দ্ব চলে আসছে।

তবে বিশ্বকাপের মাঝে পরিস্থিতি শান্ত রাখতে সাম্পাওলিকেই আপাতত কোচ রাখছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বকাপের পরই তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। ধারণা করা হচ্ছে, তাকে আর আলবিসেলেস্তেদের ডাগআউটে দেখা যাবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের

সাম্পাওলিই থাকছেন আর্জেন্টিনার কোচ

আপডেট সময় ০৯:৫১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ জুন ২০১৮