ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

রায়পুরায় নিখোঁজের পর ছাদে শিশুর লাশ, আটক ২

অাকাশ জাতীয় ডেস্ক:

নরসিংদীর রায়পুরা নিখোঁজের তিন দিন পর মামুন (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার হাসিমপুর গ্রামের তিনতলাবিশিষ্ট বাড়ির ছাদ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক জয়নাল মাস্টার ও তার ছেলে আরমান শরীফকে আটক করে পুলিশ। নিহত মামুন হাসিমপুর গ্রামের সুজন মিয়ার ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২০ জুন খেলাধুলার জন্য বাড়ি থেকে বের হয় মামুন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করেও তার সন্ধান না পেয়ে রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

এরই মধ্যে পাশের বাড়ির একটি ছাদ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে স্থানীয়রা ছাদে গিয়ে মামুনের মুখে স্কচটেপ ও গলায় রশি পেঁচানো অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

রায়পুরা থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, নিখোঁজের একটি জিডি হয়েছিল। হত্যার কারণ এখনো জানা যায়নি। তবে বাড়ির মালিক ও তার ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত শুরু হয়ে গেছে। অচিরেই রহস্য উন্মোচন হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

রায়পুরায় নিখোঁজের পর ছাদে শিশুর লাশ, আটক ২

আপডেট সময় ০৭:১০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ জুন ২০১৮