ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বরখাস্ত হচ্ছেন সাম্পাওলি, নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার কোচ বুরুচাগা

আকাশ স্পোর্টস ডেস্ক:

আইসল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে নাইজেরিয়া। এতে দ্বিতীয় পর্বে আর্জেন্টিনার খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। পরের ম্যাচে সুপার ঈগলদের হারাতে পারলেই শেষ ষোলোতে পা রাখবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এর মাঝেই এলো দুঃসংবাদ। চাউর হয়েছে, গৃহবিবাদে জেরবার আর্জেন্টিনা। কোচ হোর্হে সাম্পাওলির সঙ্গে চরম মাত্রায় লেগে গেছে মেসি-ডি মারিয়া-আগুয়েরোদের। তাকে বরখাস্ত না করলে সেই ম্যাচে খেলবেন না তারা। এমনকি অবসরের হুমকিও দিয়েছেন তারকা ফুটবলাররা।

সাম্পাওলির সঙ্গে খেলোয়াড়দের দ্বন্দ্বটা মূলত কৌশল নিয়ে। মেসিদের অভিযোগ, কোচের উদ্ভুট ট্যাক্টিকসের সঙ্গে খাপ খাওয়াতে না পারাতেই তাদের এমন করুন পারফরম্যান্স। কৌশল বদলাতে বললেও অনড় থেকেছেন সাম্পাওলি। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই নাকি তাদের মধ্যে এ নিয়ে দ্বন্দ্ব চলে আসছে।

শোনা যাচ্ছে, দলের প্রধান খেলোয়াড়দের প্রাধান্য দিতে সাম্পাওলিকে ছাঁটাই করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তাও নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন হোর্হে বুরুচাগা।

বুরুচাগা জাতিতে আর্জেন্টাইন। আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ে তার ছিল অসামান্য অবদান। শিরোপা নির্ধারণী ম্যাচে ৮১ মিনিট পর্যন্ত ২-২ গোলে সমতায় ছিল পশ্চিম জার্মানি। ৮৪ মিনিটে গোল করেন জার্মানদের হৃদয় ভাঙেন তিনিই। বিশ্বকাপজয়ী এ কিংবদন্তির হাতেই মেসিদের তুলে দিচ্ছে এএফএ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর অভিনেতা ইমরান খানের

বরখাস্ত হচ্ছেন সাম্পাওলি, নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার কোচ বুরুচাগা

আপডেট সময় ০৪:৩০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জুন ২০১৮