ঢাকা ০২:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেরিন ড্রাইভে প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস ১০৭ বছরের পুরোনো মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চাকরি পুনর্বহাল চেয়ে মতিঝিলে ৬ ইসলামী ব্যাংকের সাবেক কর্মীদের অবস্থান ‘যেকোনো মুহূর্তে’ আবার যুদ্ধ শুরু হতে পারে: ইরান বাণিজ্য ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ ও তুরস্ক গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আগে ‘সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত, পরে আলোচনা: ইরান হাম ও জ্বালানি নিয়ে লুকোচুরি করছে সরকার: জামায়াত আমির সৌদিতে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের যুবক নিহত

হ্যারি কেনের জোড়া গোলে তিউনিশিয়াকে হারালো ইংল্যান্ড

আকাশ স্পোর্টস ডেস্ক:

হ্যারি কেনের জোড়া গোলে তিউনিশয়ার বিপক্ষে জয় পেল ইংল্যান্ড। রাশিয়া বিশ্বকাপে সোমবার দিনের শেষ ম্যাচে তিউনিশিয়াকে ২-১ গোলে হারিয়েছে ইংলিশরা। ম্যাচটিতে জোড়া গোল করে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেন। ম্যাচের ১১তম মিনিটে প্রথম গোলটি করেন তিনি। এরপর শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ে তিনি তার দ্বিতীয় গোলটি করে দলকে জয় এনে দেন। তিউনিশিয়ার পক্ষে একমাত্র গোলটি করেন ফারজানি সাসি।

একই গ্রুপের অন্য ম্যাচে আজ জয় পেয়েছে বেলজিয়াম। পানামাকে ৩-০ গোলে হারিয়েছে তারা। আর আজ দিনের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে সুইডেন।

ইংল্যান্ডের পরবর্তী ম্যাচ আগামী ২৪ জুন। এদিন পানামার মুখোমুখি হবে তারা। এরপর ২৮ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। অন্যদিকে, আগামী ২৩ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে তিউনিশিয়া। এরপর ২৮ জুন টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পানামার মুখোমুখি হবে তিউনিশিয়া।

আজ ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইংল্যান্ড। ম্যাচের ১১তম মিনিটে দারুণ একটি গোল করেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেন। অ্যাশলে ইয়ংয়ের কর্নার কিক থেকে হেড করেন জন স্টোন। গোলরক্ষক ক্লাসেন ঝাপিয়ে পড়ে বলটি ক্লিয়ার করে দেয়ার চেষ্টা করেন। কিন্তু তিনি সফলভাবে বলটি ক্লিয়ার করতে পারেননি। বল গিয়ে পড়ে গোলের সামনে দাঁড়িয়ে থাকা হ্যারি কেনের কাছে। তিনি সঙ্গে সঙ্গে শট দিয়ে বল পাঠিয়ে দেন জালে।

এরপর ৩৩তম মিনিটে ডি-বক্সের মধ্যে তিউনিশিয়ার ফখরেদ্দিন বিন ইউসুফকে ফাউল করেন ইংলিশ ডিফেন্ডার কাইল ওয়াকার। পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। আর পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা আনেন ফারজানি সাসি।

১-১ সমতায় থেকেই বিরতিতে যায় ইংল্যান্ড ও তিউনিশিয়া। বিরতির পর দুই দলই গোল করতে মরিয়া হয়ে ওঠে। এক পর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটি ১-১ সমতায় শেষ হতে যাচ্ছে। কিন্তু অতিরিক্ত সময়ে তথা (৯০+১) মিনিটে ট্রিপিয়ারের কর্নার কিক থেকে প্রথমে ব্যাক পোস্টের দিকে হেড করেন মাগুইরি। এরপর সেখান থেকে হেড করে বল জালে পৌঁছে দেন হ্যারি কেন।

গত ১৪ জুন রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে ফিফা বিশ্বকাপের ২১তম আসর। আগামী ২৮ জুন শেষ হবে গ্রুপ পর্বের খেলা। এরপর ৩০ জুন শুরু হবে নকআউট পর্ব। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুলাই।

Tag :
আপলোডকারীর তথ্য

হ্যারি কেনের জোড়া গোলে তিউনিশিয়াকে হারালো ইংল্যান্ড

আপডেট সময় ০২:০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জুন ২০১৮