ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উইন্ডিজ সফরে টেস্ট দলে নেই সাব্বির-মোসাদ্দেক, নতুন মুখ রাহী

আবু জায়েদ চৌধুরী রাহী

আকাশ স্পোর্টস ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দল থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান রুম্মন ও মোসাদ্দেক হোসেন সৈকত।

ঘরোয়া ক্রিকেটে অসাধারণ খেলায় দলে সুযোগ পেয়েছেন তরুণ পেস বোলার আবু জায়েদ চৌধুরী রাহী। ইনজুরির কারণে মূল দলে রাখা হয়নি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে।

তবে অতিরিক্ত তালিকায় রয়েছেন মুস্তাফিজ, মোসাদ্দেক, ইয়াসিন আরাফাত, আবু হায়দার রনি ও নাঈম হাসান।

বাংলাদেশ টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, লিটন কুমার, মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ চৌধুরী রাহী, নাজমুল হোসেন শান্ত ও শফিউল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ পাওয়া ক্রিকেটারদের ২০শ জুন দুপুরে হেড কোচ স্টিভ রোডসের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। সফরে দুইটি টেস্ট, তিনটি ওয়াডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

আগামী ২৩শে জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হবে টাইগাররা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

উইন্ডিজ সফরে টেস্ট দলে নেই সাব্বির-মোসাদ্দেক, নতুন মুখ রাহী

আপডেট সময় ১০:১০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮