ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে: শাহরিয়ার

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের উন্নয়নের ধারা অব্যাহত রেখে জনগণের রায় নিয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শনিবার সন্ধ্যায় রাজশাহীর বাঘা উপজেলার বাউসা উচ্চবিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, এই দেশ এক সময় ইংরেজ, মুঘোল এবং পাকিস্থানি দ্বারা শাসিত হয়েছে। আমার লজ্জা হয়, ইংরেজ ও পাকিস্থানিরা জাতীর পিতাকে মারেনি। মেরেছে আমাদের দেশের কতিপয় ষড়যন্ত্রকারীরা। তারা সেখানেও খান্ত হননি, তারা হত্যা করেছেন জাতীয় চার নেতা এবং দেশের বুদ্ধিজীবীদের। এছাড়া নির্বাচন এলে অতিথি পাখি বাড়ে। অনেকেই ব্যক্তি স্বার্থ নিয়ে চিন্তা করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ১৫ আগস্টের হত্যাযজ্ঞ থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে। যারা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে চান তারা ধানমন্ডির ৩২ নম্বরে যাবেন। জাতীর জনককে কি নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই ইতিহাস সেখানে লিপিবদ্ধ আছে। জাতীর পিতা ৩৪ বছর বয়সে দেশকে স্বাধীন করার জন্য পাকিস্থানের মন্ত্রীসভায় ইস্তোফা দিয়েছিলেন। তিনি যদি নিজের স্বার্থকে বড় করে দেখতেন, তাহলে ওই সময়ে তার নেতৃত্ব ত্যাগ করার কথা নয়। কিন্তু তিনি যা করেছেন, দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই করেছেন।

বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম টগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের পরিচালনায় শোক সভায় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুল আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্মসাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদেক কবীর, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী প্রমুখ। শেষে বঙ্গবন্ধুর পরিবারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে: শাহরিয়ার

আপডেট সময় ০১:০২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭