ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ভিএআর ব্যবহার

আকাশ স্পোর্টস ডেস্ক:

রাশিয়া বিশ্বকাপে শনিবার নতুন এক ইতিহাস রচিত হয়েছে। ফ্রান্স বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার গ্রুপ-সির ম্যাচে ভিডিও অ্যাসিসটেস্ট রেফারির (ভিএআর) সহায়তা নেয়ার মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো এ প্রযুক্তি ব্যবহৃত হল। এর মাধ্যমে ম্যাচ পরিচালনাকারী রেফারির সিদ্ধান্ত পরিবর্তিত হয়ে ভিএআর প্রযুক্তির সিদ্ধান্তে ফ্রান্সকে পেনাল্টি উপহার দেয়া হয়।

কাজানে অনুষ্ঠিত গ্রুপ-সির প্রথম ম্যাচে দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে পল পগবার একটি দারুণ পাসে এন্টোনিও গ্রিজম্যানকে বক্সের ভেতর চ্যালেঞ্জ করে বসেন অসি ডিফেন্ডার জসুয়া রিসডন। উরুগুয়ের রেফারি আন্দ্রেস কুনহা গ্রিজম্যানের আবেদন নাকচ করে দিয়ে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেও ভিএআর বেঁকে বসে।

ভিডিও রিভিউর মাধ্যমে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই তারা কুনহাকে পেনাল্টি দিতে নির্দেশ দেন। যে কারণে কুনহা তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফ্রান্সকে পেনাল্টি দিতে বাধ্য হন।

যদিও অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিল। যে কারণে কাজান এরিনার জায়ান্ট স্ক্রিনে ভিএআর দল তাদের সিদ্ধান্তটি কেন দেয়া হয়েছে তা উপস্থিত সবাইকে বুঝিয়ে দেয়।

যদিও মাত্র ৪ মিনিটের মাথায় স্যামুয়েল উমতিরি হ্যান্ডবলে প্রাপ্ত পেনাল্টি থেকে মিলে জেডিনাকের স্পট কিকের গোলে অস্ট্রেলিয়া ম্যাচে সমতা ফিরিয়েছিল। এর পর ৮১ মিনিটে পল পগবার গোলে ফ্রান্সের জয় নিশ্চিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নভেম্বরের শেষেই রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের আশা

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ভিএআর ব্যবহার

আপডেট সময় ১১:০০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮