ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১২ জন

অাকাশ জাতীয় ডেস্ক:

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সড়ক দুঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এতে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। রোববার (১৭ জুন) রাতে সাড়ে ৯ টায় শহরের বাইপাস সড়কের ধলাগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঈদ উদযাপন করতে কিছু তরুন পিকাপে করে আনন্দ করতে করতে নীলফামারীর দিকে যাচ্ছিলো। নিহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পিকআপ ভ্যানটি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরীতে পিকনিক শেষে নীলফামারী ফিরছিলো। এসময় দিনাজপুর থেকে ঢাকাগামী একটি নাইট কোচ পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে পিকাআপ ভ্যানে থাকা আট জন ঘটনাস্থলেই মারা যায়। পরে হাসপাতালে নেয়ার পর আরো চারজনের মৃত্যু হয়।

সৈয়দপুর থানার ওসি শাহাজাহান পাশা দুর্ঘটনায় ১২ জন নিহতের বিষয়টি নিশ্চিত করে করে জানান, নিহতরা সবাই নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের বাসিন্দা। আহতদের মধ্যে ৫ জনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে সৌদিকে চিঠি

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১২ জন

আপডেট সময় ১১:১৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৭ জুন ২০১৮