ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

জয়ে বিশ্বকাপ শুরু ডেনমার্কের

আকাশ স্পোর্টস ডেস্ক:

শক্তি-সামর্থ্যে দুদলই ছিল প্রায় সমপর্যায়ের। লড়াইটাও হলো সেরকমই। তবে শেষ পর্যন্ত জয়ের মুখ দেখল ডেনমার্ক। পেরুকে ১-০ গোলে হারিয়েছে ডেনিসরা। জয়সূচক গোলটি করেন ইউসুফ পাউলসেন। টানা ১৫ ম্যাচে অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে রাশিয়ায় পা রেখেছিল ডেনমার্ক। এ জয়ে দলটির অপরাজেয় যাত্রা অব্যাহত থাকল।

হারলেও সারানস্কের মরদোভা অ্যারেনায় খেলেছে পেরু। কিন্ত সৌভাগ্যক্রমে শেষ হাসি হাসল ডেনমার্ক। প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই। তবে আক্রমণে এগিয়ে ছিল পেরুভিয়ানরা। কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য পায়নি।

দ্বিতয়ার্ধে খেলার স্রোতের বিপরীতে এগিয়ে যায় ডেনমার্ক। ৫৯ মিনিটে ক্রিস্টিয়ান এরিকসনের পাস ধরে প্রতিপক্ষ গোলরক্ষককে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন ইউসুফ।

পরে গোল পেতে মরিয়া আক্রমণ চালায় পেরু। তবে আলোর মুখ দেখেনি। শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি দলটি। এ হারে খলনায়ক হয়ে থাকলেন ক্রিস্তিয়ান কুয়েভার। আগের ম্যাচে মেসির মতো পেনাল্টি মিস করেন পেরুর এ ফরোয়ার্ড।

প্রথমার্ধের যোগ করা সময়ে ডি-বক্সে কুয়েভাকে ফাউল করেন ইউসুফ। তবে পেনাল্টির সিদ্ধান্ত দেননি রেফারি। পরে ভিডিও অ্যাসিসটেন্ট প্রযুক্তির (ভিএআর) সহায়তায় পেনাল্টির বাঁশি বাজান তিনি। তা থেকে গোল করতে ব্যর্থ হন কুয়েভার। অথচ যার খলনায়ক হওয়ার কথা সেই ইউসুফই হলেন ম্যাচ শেষে নায়ক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নভেম্বরের শেষেই রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের আশা

জয়ে বিশ্বকাপ শুরু ডেনমার্কের

আপডেট সময় ১২:১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জুন ২০১৮