ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রাস্তার ফল বিক্রেতা সুন্দরী মাতাচ্ছেন বিশ্বকাপ

আকাশ স্পোর্টস ডেস্ক:

চরম দারিদ্র দেখেছেন শৈশবে। রাস্তায় ফল বিক্রি করতেন। দারিদ্রের চরমতম সীমায় পৌঁছনো সেই মেয়েই এবার বিশ্বকাপের উদ্বোধনে গোটা পৃথিবীর নজরে থাকবেন। ইনি নাতালিয়া ভোদিয়ানোভা।

বৃহস্পতিবার লুঝনিকি স্টেডিয়ামে প্রথম ম্যাচেই মুখোমুখি সৌদি আরব ও রাশিয়া। প্রথম ম্যাচ যে শহরে খেলা হচ্ছে সেই নিঝনি নোভগারদ-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর নাতালিয়া ভোদিয়ানোভা।

নাতালিয়া এক জন সুপার মডেল। বিশ্বকাপে বিশেষ দায়িত্বে থাকছেন তিনি। ১৫ বছর বয়সে মডেলিং শুরু করেছিলেন এই রুশ তরুণী। এর পর আন্তর্জাতিক এক মডেলিং এজেন্সির সঙ্গে চুক্তি করে ফেলেন তিনি।

এককালের দরিদ্র পরিবারের এই মেয়েটিই পরবর্তীকালে বিখ্যাত সমস্ত ফ্যাশন ডিজাইনার মারিও টেস্টিনো, আরিনো লেইভিৎজ, স্টিভেন মেইসেলদের পোশাকে র‌্যাম্প মাতিয়েছেন। ভোগ, ভ্যানিটি ফেয়ার, কসমোপলিটনের মতো আন্তর্জাতিক খ্যাতসম্পন্ন ম্যাগাজিনের প্রচ্ছদেও দেখা গিয়েছে তাকে।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কী করছেন নাতালিয়া? জানা যাচ্ছে, বিশ্বকাপ ট্রফি নিয়ে ইকের ক্যাসিয়াসের সঙ্গে মাঠে যাচ্ছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিলার নিয়োগে লাখ লাখ টাকা বাণিজ্যের অভিযোগ আমির হামজার

রাস্তার ফল বিক্রেতা সুন্দরী মাতাচ্ছেন বিশ্বকাপ

আপডেট সময় ০৭:৪৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮