ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সিসিক নির্বাচনে ২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের জন্য দুই স্বতন্ত্র মেয়র প্রার্থীসহ ২৫ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার এসব প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ করা দুই স্বতন্ত্র মেয়রপ্রার্থী হলেন সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহসানুল হক তাহের এবং এসহানুল মাহবুব।

এছাড়া ২৭টি ওয়ার্ডের মধ্যে ২১ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নারীদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদে দুজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল হাসনাত।

তিনি জানান, ঈদের বন্ধের কারণে শুক্রবার থেকে আগামী রোববার পর্যন্ত তিন দিন মনোনয়নপত্র দেয়া বন্ধ থাকবে। সোমবার থেকে ফের মনোনয়নপত্র দেয়া শুরু হবে।

উল্লেখ্য, আগামী ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২৮ জুন পর্যন্ত জমা দেয়া যাবে মনোনয়নপত্র।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সিসিক নির্বাচনে ২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট সময় ০৮:১৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮