ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রাশিয়া বিশ্বকাপে থাকবে বল বালিকা

আকাশ স্পোর্টস ডেস্ক:

ফিফা বিশ্বকাপের গত আসরে বল কুড়িয়ে দেয়ার দায়িত্ব পালন করেছে কেবল ছেলেরা। তবে এবার সেই কাজটি করবে মেয়েরাও। ম্যাচ চলাকালীন সময়ে বল সরবরাহ করবে তারা। এসব মেয়েদের বলা হচ্ছে বল গার্ল বা বল বালিকা।

আগের সব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এটি করতেন কোন ক্লাবের শিক্ষানবিশ জুনিয়র ফুটবলাররা। সেই প্রথা ভেঙ্গে প্রথমবার এ দায়িত্বে দেখা যাবে মেয়েদের।

আজ বৃহস্পতিবার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে সৌদি আরব। এই ম্যাচে ‘বল গার্ল’হিসেবে দেখা যাবে আগরিয়াজ ক্লাবের মেয়েদের।

বিশ্বকাপকে সামনে রেখে কিছুদিন আগে রাশিয়ার অপেশাদার ১৩-১৬ বছরের নারী ফুটবল দলের একটি প্রতিযোগিতা হয়। এর শর্ত ছিল বিজয়ী দল পুরস্কার ছাড়াও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ‘বল গার্ল হিসেবে উপস্থিত থাকবেন। এতে বিজয়ীর মুকুট পরে তাঁতারস্থানের আগরিয়াজ ক্লাব। ক্লাবের কোচ ইলদার ইদিয়াতভ বলেন, এটা আমাদের মেয়েদের জন্য আশীর্বাদ স্বরূপ। আশা করছি মেয়েরা উৎসাহিত হবে।

বল গার্লদের একজন দারিয়া ভ্যাসিলেভা বলেন, নারীরা যৌনতার প্রতি আসক্ত নয়, তারা পুরুষদের সাথেও প্রতিযোগিতা করতে পারে। বিশ্বকাপে আমরা সবাই এক হয়ে কাজ করবো। দ্রুততার সঙ্গে খেলোয়াড়দের কাছে বল পৌঁছে দিব।

রাশিয়া বিশ্বকাপের জন্য ৭৭৬ জনকে বল গার্ল হিসেবে বাছাই করেছে আয়োজকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিলার নিয়োগে লাখ লাখ টাকা বাণিজ্যের অভিযোগ আমির হামজার

রাশিয়া বিশ্বকাপে থাকবে বল বালিকা

আপডেট সময় ০১:১৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮