ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঈদ জামাতে জায়নামাজ-ছাতা ছাড়া অন্যকিছু নেয়া যাবে না

অাকাশ জাতীয় ডেস্ক:

ঈদুল ফিতরের জামাত কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা, সিসি ক্যামেরা, ডগ স্কোয়াড, বোমা নিস্ক্রিয়কারী দল, সোয়াত, সাদাপোশাকের পুলিশ থাকবে। ঈদের জামাতে আসা পুরুষ মুসল্লিরা জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কিছু সঙ্গে আনতে পারবেন না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, মুসল্লিদের আসার সময় মৎস্য ভবন ও ঈদগাহর প্রবেশপথে দুই দফা তল্লাশির মধ্য দিয়ে যেতে হবে। জামাত নারীরা হাতব্যাগও আনতে পারবেন না।

রাজধানীবাসীকে আশ্বস্ত করে ডিএমপি কমিশনার বলেন, ঈদ কেন্দ্র করে জঙ্গি হামলার বড় কোনো হুমকি নেই। কারণ জামিনে বের হওয়া জঙ্গিদের বিশেষ নজরদারিতে রাখা হচ্ছে।

আছাদুজ্জামান মিয়া বলেন, জামিনে মুক্তি পাওয়ার বিষয়টি সম্পূর্ণ আদালতের বিষয়। এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করবেন না। তবে যারা জামিনে বের হচ্ছেন, তাদের প্রতি পুলিশের বিশেষ নজর থাকে।

তিনি বলেন, ২০১৬ সালে শোলাকিয়ায় যে মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং বিশ্বের বিভিন্ন দেশে যে জঙ্গি হামলা হচ্ছে- সেসব বিষয় বিবেচনায় রেখেই দেশে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঈদ জামাতে জায়নামাজ-ছাতা ছাড়া অন্যকিছু নেয়া যাবে না

আপডেট সময় ০১:০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮