ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আমাদের পেছনে লাগবে সবাই

আকাশ স্পোর্টস ডেস্ক:

ফ্রান্স, স্পেন, ব্রাজিল ও আর্জেন্টিনার মতো প্রতিদ্বন্দ্বী দলগুলো উন্নতি করেছে বলে মনে করেন জোয়াচিম লো। জার্মানির কোচের ধারণা, এবারের বিশ্বকাপে তার দলকে হারানোই সবার লক্ষ্য থাকবে।

লো’র অধীনে ২০১৪ বিশ্বকাপ জয়ের পর ২০১৬ ইউরোতে সেমিফাইনাল খেলে জার্মানি। ২০১৭ সালে জিতেছে কনফেডারেশন্স কাপ। ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে থেকে রাশিয়া বিশ্বকাপ খেলতে যাচ্ছে দলটি।

মস্কোয় আগামী রোববার মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে জার্মানি। ‘এফ’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ সুইডেন ও দক্ষিণ কোরিয়া।

রাশিয়ার বিমান ধরার আগে সোমবার বিশ্বকাপ প্রসঙ্গে ৫৭ বছর বয়সী লো বলেন, ‘আপনি যদি বিশ্ব চ্যাম্পিয়ন, কনফেডারেশন্স কাপ জয়ী হন এবং তিন-চার বছর ধরে বিশ্ব র‌্যাংকিংয়ে তিনের মধ্যে থাকেন তখন বিশেষভাবে আপনাকে হারানোর চেষ্টা করা হবে। সব দলই বর্তমান চ্যাম্পিয়নদের হারাতে চাইবে।’

রাশিয়ায় শিরোপা ধরে রাখতে পারলে টানা দু’বার বিশ্বকাপ জেতা ইতালির কোচ ভিত্তোরিও পোৎসোর পাশে নাম লেখাবেন লো। ১৯৩৪ ও ১৯৩৮ আসরে ইতালিকে বিশ্বকাপ জিতিয়ে এই নজির গড়েছিলেন পোৎসো।

গত চার বছরে আরও শক্তিশালী হয়ে ওঠা বড় প্রতিদ্বন্দ্বী দলগুলোকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন লো, ‘ফ্রান্স আরও এগিয়েছে। স্পেনের উন্নতি হয়েছে। উন্নতি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনারও। অবশ্যই, আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াটা আমার কাছে অনেক অর্থবহ। এটা ঐতিহাসিক কিছু হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিলার নিয়োগে লাখ লাখ টাকা বাণিজ্যের অভিযোগ আমির হামজার

আমাদের পেছনে লাগবে সবাই

আপডেট সময় ১১:০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জুন ২০১৮