ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে এক হাজার ৩১৪ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার কমিশনের ১২তম বিশেষ বৈঠক শেষে কমিশনের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপারিশকৃত ক্যাডারের মধ্যে প্রশাসন ক্যাডার পেয়েছেন ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২০ জন, তথ্য ক্যাডারে ১৪ জন, কৃষি ক্যাডারে ৫০ জন, মৎস্য ক্যাডারে ৭৯ জন, প্রাণিসম্পদ ক্যাডারে ৪৭ জন এবং সাধারণ শিক্ষা ক্যাডারে ২১০ জনকে সুপারিশ করা হয়েছে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা মেহদী শাহনেওয়াজ জলিল গণমাধ্যমকে জানান, ৩৭তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন চার হাজার ৭৬৮ জন। এদের মধ্যে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য এক হাজার ৩১৪ জনকে সুপারিশ করা হয়েছে।

২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। প্রাথমিক বাছাই পরীক্ষায় আট হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। গত বছরের ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া লিখিত পরীক্ষায় অংশ নেন আট হাজার ৩১ জন। এতে পাঁচ হাজার ৩৭৯ জন পাস করেন।

ফলাফলের পিডিএফ পেতে ক্লিক করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

আপডেট সময় ০৪:৪০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮