ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

টর্নেডোর আঘাত লণ্ডভণ্ড পটুয়াখালীর তিন গ্রাম

অাকাশ জাতীয় ডেস্ক:

টর্নেডোর আঘাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের তিনটি গ্রামে ২৫টি ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার রাতের ওই ঘড়ে বাড়িঘরের সঙ্গে শতাধিক গাছপালার ভেঙ্গে গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, সোমবার রাত ৯টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী, তিল্লা ও নয়াভাংগুনি গ্রামে প্রবল বেগে টর্নেডোর আঘাত হানে।

মাত্র ৪ মিনিটের ওই ঝড়ের আঘাতে বেশ কয়েকটি বসতঘর বিধ্বস্ত এবং বহু বাড়িঘরে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় প্রায় শতাধিক গাছপালা উপড়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত ওই ইউনিয়নের চতলাখালী গ্রামের কাওসার মিয়া বলেন, হঠাৎ ঝড় এসে ঘরবাড়ি তছনছ করে দিয়েছে। এখন অনেক পরিবারের মাথা গোঁজার ঠাই নেই। খোলা আকাশের নিচে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি।

ছোটবাইশদিয়া ইউপি চেয়ারম্যান এবিএম আব্দুল মান্নান বলেন, এ ইউনিয়নের তিন গ্রামে বেশকিছু বসতঘর এবং গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেয়া প্রয়োজন। এ ব্যাপারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) তপন কুমার ঘোষ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরির কাজ চলছে। তালিকা তৈরি হলে জেলায় পাঠিয়ে দেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টর্নেডোর আঘাত লণ্ডভণ্ড পটুয়াখালীর তিন গ্রাম

আপডেট সময় ০৩:৩৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮