ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাজবাড়ীতে সাবেক স্ত্রীকে ধর্ষণের পর মাথার চুল কেটে দিয়েছে

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজবাড়ীতে সাবেক স্ত্রীকে (১৮) আটকে রেখে হাত-পা বেঁধে রাতভর ধর্ষণের পর মাথার চুল কেটে দিয়েছে ফজেল শেখ (২২) নামে এক রডমিস্ত্রী।

শুক্রবার দিবাগত রাতে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের শাদীপুর গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার রাতে ফজেল শেখের নামে মামলা করেছেন ওই নারী।

নির্যাতনের শিকার ওই নারী জানান, গত তিন বছর আগে বড় বোনের দেবর একই গ্রামের মকছেদ শেখের ছেলে রড মিস্ত্রী ফজেল শেখের সঙ্গে বিয়ে হয়। বিয়ের এক বছর পর তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর তাদের মধ্যে আর কোনো সম্পর্ক ছিল না।

গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য ঘর থেকে বাইরে এলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ফজেল তার মুখ চেপে ধরে জোরপূর্বক তাদের বাড়িতে নিয়ে যায়। এরপর ফজেল তাদের রান্না ঘরের মধ্যে তাকে হাত-পা বেঁধে রাতভর ধর্ষণ করে।

এক পর্যায়ে ওই নারীর মাথার চুলের কিছু অংশ কেটে ফেলে ফজেল শেখ। ভোরের দিকে সাহরি খাওয়ার সময় বাড়ির লোকজন টের পেয়ে ফজেলের বাড়ির রান্নাঘর থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসে।

রাজবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল তায়িবীর জানান, শনিবার বিকালে নিজ বাড়ি থেকে ওই নারীকে উদ্ধার করে পরীক্ষার জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে রাজবাড়ী থানায় শনিবার রাতে মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে সাবেক স্ত্রীকে ধর্ষণের পর মাথার চুল কেটে দিয়েছে

আপডেট সময় ০৯:২৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮