ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

জিদানের পদত্যাগ অপ্রত্যাশিত: রিয়াল প্রেসিডেন্ট

আকাশ স্পোর্টস ডেস্ক:

পদত্যাগ করেছেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান। পদত্যাগ করার পর ফ্রান্সের সাবেক এই ফুটবলার বলেছেন, ক্লাবে এখন নতুন ভয়েস প্রয়োজন। তবে, সত্যিই তিনি কী কারণে পদত্যাগ করেছেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। জিনেদিন জিদান পদত্যাগ করার পর রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ বলেছেন, এটি তার কাছে অপ্রত্যাশিত ছিল।

ফ্লোরেন্তিনো পেরেজ বলেছেন, ‘আমার কাছে এই সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে অপ্রত্যাশিত ছিল। আমার ও সমর্থকদের জন্য আজ দুঃখের দিন। কিন্তু জিজু যখন একটি সিদ্ধান্ত নিয়েছেন তখন তার প্রতি আমাদের প্রদ্ধা দেখাতে হবে। তিনি এর প্রাপ্য।’

জিনেদিন জিদান পদত্যাগ করতে না করতেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে যে, রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ কে হবেন। এক্ষেত্রে প্রথমে নাম আসছে আর্জেন্টিনার সাবেক ‍ফুটবলার মাউরিসিও পোচেত্তিনোর। যদিও গত ২৪ মে তিনি টটেনহ্যাম হটস্পারের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। শোনা যাচ্ছে, তিনি চুক্তি নবায়ন করলেও তার রিয়াল মাদ্রিদে যাওয়ার সুযোগ রয়েছে।

২০১৬ সালের জানুয়ারিতে কোচ হিসাবে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেন জিনেদিন জিদান। তার অধীনে প্রায় আড়াই বছর সময়ে মোট নয়টি শিরোপা জিতেছে এই স্প্যানিশ ক্লাবটি। তাছাড়া জিনেদিন জিদানের অধীনে মোট ১৪৯টি ম্যাচ খেলে মাত্র ১৬টিতে হেরেছে রিয়াল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল

জিদানের পদত্যাগ অপ্রত্যাশিত: রিয়াল প্রেসিডেন্ট

আপডেট সময় ০৬:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮