ঢাকা ০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ

চীনের বিরুদ্ধে যুদ্ধে যেতে প্রস্তুত ফিলিপাইন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী অ্যালান পিটার কাইটানো এ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দক্ষিণ চীন সাগরের প্রাকৃতিক সম্পদ নিয়ে ফিলিপাইনের ‘রেড লাইন’ অতিক্রম করলে চীনের বিরুদ্ধে যুদ্ধে যেতে প্রস্তুত ম্যানিলা। এছাড়া দক্ষিণ চীন সাগরে নিজের অধিকার রক্ষা করতে ফিলিপাইন প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। খবর পার্সটুডের।

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের বক্তব্য উদ্ধৃত করে কাইটানো বলেন, ‘কেউ পশ্চিম ফিলিপাইন সাগরের প্রাকৃতিক সম্পদ হরণের চেষ্টা করলে তিনি যুদ্ধের নির্দেশ দেবেন।’

২০১৬ সালের একটি আন্তর্জাতিক সালিশ কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী দক্ষিণ চীন সাগরের ওপর বেইজিংয়ের কোনো ঐতিহাসিক মালিকানা নেই। ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের রেড লাইনের কথা উল্লেখ করতে গিয়ে বলেন, বিতর্কিত স্পার্টলি দ্বীপপুঞ্জে চীন কোনো নির্মাণ কাজ চালাতে বা সেখানে মোতায়েন ম্যানিলার একটি যুদ্ধজাহাজ সরিয়ে দেয়ার প্রচেষ্টা চালাতে পারবে না।

তিনি আরো বলেন, ‘আমাদের আরেকটি রেড লাইন হচ্ছে সেখানকার প্রাকৃতিক সম্পদ কেউ নিজের মনে করে নিতে পারবে না। সেইসঙ্গে স্পার্টলির থিটু দ্বীপে আমাদের সৈন্যরা যখন কোনো চালান নিয়ে যাবে বা সেখানকার রানওয়ে মেরামত করবে তখন তাদের উত্ত্যক্ত করা যাবে না।’ স্পার্টলি দ্বীপপুঞ্জে ফিলিপাইনের প্রশাসনিক ভূভাগের সবচেয়ে বড় দ্বীপের নাম থিটু।

ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট দুতের্তের বরাত দিয়ে চীনের বিরুদ্ধে যুদ্ধের যে হুমকি দিলেন তা দুতের্তের এর আগে ঘোষিত নীতির পরিপন্থী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

চীনের বিরুদ্ধে যুদ্ধে যেতে প্রস্তুত ফিলিপাইন

আপডেট সময় ১২:৪৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ মে ২০১৮