ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মেসিদের অনুশীলন দেখতে ৩০ হাজার সমর্থক

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপে অংশ নিতে রাশিয়ায় উড়াল দেয়ার আগে নেইমারদের অনুশীলন দেখার সুযোগ পেয়েছিল মাত্র ২০০ দর্শক। কিন্তু উল্টোপথে হাঁটল আর্জেন্টিনা। তারা মেসি-আগুয়েরোদের অনুশীলন দেখার সুযোগ করে দিয়েছে ৩০ হাজার দর্শককে।

দেশটির ক্লাব অ্যাটলেটিকো হুরাকানরে স্টেডিয়ামে দলের অনুশীলন উপভোগ করেন ফুটবলপ্রেমীরা। আর্জেন্টিনা দলের এক ঘণ্টার অনুশীলন দেখতে মাঠে এসেছিল স্কুলের শিক্ষার্থীরাও।

বিভিন্ন ক্লাবের উঠতি ফুটবলারদেরও সুযোগ করে দেয়া হয়। মেসি, গনজালো হিগুয়াইন এবং নিকোলাস ওটামেন্দিরা অনুশীলন করেন। অনুশীলন শেষে দর্শকদের ফুটবল ও জার্সি উপহার দেন মেসিরা।

অনুশীলনে সামান্য আঘাত পান মার্কোস আকুনা। দলের চিকিৎসক জানিয়েছেন, তার আঘাত গুরুতর নয়। মঙ্গলবার বুয়েন্স আয়ার্সের লা বামনেরাতে হাইতির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা আর্জেন্টিনার।

৩০ মে দেশের মাটিতে শেষ অনুশীলন করে স্পেনের উদ্দেশে রওনা হবে হোর্হে সাম্পাওলির দল। সেখানে বার্সেলোনায় অনুশীলন করবে আর্জেন্টিনা।

এরপর ৯ জুন ইসরাইল সফরে তাদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবেন মেসিরা। তারপরই রাশিয়ার বিমান ধরবেন। ১৬ জুন গ্রুপ ডিতে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে আর্জেন্টাইনদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল

মেসিদের অনুশীলন দেখতে ৩০ হাজার সমর্থক

আপডেট সময় ১০:৫০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮