ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নড়াইলে প্রেমের টানে বাড়ি ছাড়ার পর ছাত্রীর লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

নড়াইলের কালিয়া উপজেলায় প্রেমের টানে প্রেমিকার হাত ধরে বাড়ি ছাড়ার পর রোজিনা (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ মিলল বাড়ির পাশের কচা গাছে।

মঙ্গলবার উপজেলার চর জামরিলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত রোজিনা চর-জামরিলডাঙ্গা গ্রামের আকিবর মল্লিকের মেয়ে। জামরিলডাঙ্গা হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের পরিবার সূত্র জানায়, ওই গ্রামের হেফজু বিশ্বাসের ছেলে আজিম বিশ্বাসের (১৭) সঙ্গে রোজিনার প্রেমের সম্পর্ক ছিল। সোমবার সন্ধ্যায় বিয়ে করার আশ্বাস দিয়ে রোজিনাকে তার বাড়ি থেকে অতিগোপনে নিয়ে পালিয়ে যায় আজিম।

পরদিন মঙ্গলবার সকালে বাড়ির কাছে একটি কচা গাছের সঙ্গে ওড়নার ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় রোজিনার লাশ পাওয়া যায়। তার শরীরে বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে।

নিহত পরিবারের দাবি, রোজিনাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। পরে ওড়না পেঁচিয়ে কচা গছের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে। এ ঘটনার পর থেকে প্রেমিক আজিম বিশ্বাস পলাতক রয়েছে। পুলিশ হেফজু বিশ্বাসকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

কালিয়া থানার ওসি শেখ শমসের আলী দৈনিক আকাশকে জানান, মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। লাশ ময়নাতদন্তের জন্যে নড়াইল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট এলে হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

নড়াইলে প্রেমের টানে বাড়ি ছাড়ার পর ছাত্রীর লাশ

আপডেট সময় ০৯:৩০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮