ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

মা এখন গোয়ালঘর থেকে হাসপাতালের বেডে

অাকাশ জাতীয় ডেস্ক:

নেত্রকোনার কলমাকান্দায় বড়খাপন ইউনিয়নের দুর্লভপুর গ্রামে ছেলে সবুজ মিয়া ও তার স্ত্রী সাহেদা আক্তারের দ্বারা নির্যাতনের শিকার বৃদ্ধা ফসর বানুকে (৮৫) গোয়ালঘর থেকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের হস্তক্ষেপে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানায়, উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে সবুজ মিয়াকে জমি লিখে না দেয়ায় নিজের গর্ভধারিণী মা ফসর বানুকে গোয়ালঘরে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। কলমাকান্দায় কর্মরত সংবাদকর্মীরা এ ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামানকে অবহিত করেন। পরে ইউএনও সোমবার রাতে বৃদ্ধা ফসর বানুকে ছেলের নির্যাতনের কবল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ফসর বানু সেখানে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিয়াব উদ্দিন খাঁন বলেন, আমরা সার্বক্ষণিক ওই বৃদ্ধার সঙ্গে যোগাযোগ রাখছি এবং রবি কল্যাণ সমিতি থেকে ফসর বানুর চিকিৎসার জন্য সব প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান দৈনিক আকাশকে বলেন, বৃদ্ধা মাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। বুধবার অভিযুক্ত সবুজকে উপজেলা প্রশাসন কার্যালয়ে হাজির হয়ে এ ঘটনার ব্যাখ্যা প্রদানের জন্য নোটিশ প্রদান করা হয়েছে। অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

মা এখন গোয়ালঘর থেকে হাসপাতালের বেডে

আপডেট সময় ০৫:৩৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮