ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জিতলো রিয়াল মাদ্রিদ

আকাশ স্পোর্টস ডেস্ক:

বেলের নৈপুন্যে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ। ১৩তম শিরোপা জয়ের মিশনে লিভারপুলকে এক চুলও ছাড় দেয়নি জিদান শিষ্যরা।

খেলা শুরু ২৭ মিনিটেই লিভারপুলের মনোবল ভেঙ্গে যায় সালহার ইঞ্জুরি আক্রান্ত হয়ে বিদায়ের কারণে। ২৭ মিনিটে রামোসের সঙ্গে হাত জড়িয়ে কাঁধে প্রচণ্ড ব্যাথায় মাঠে শুয়ে পড়েন সালহা। ফিজিও চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে উঠলেও পরে ব্যাথা সহ্য করতে না পেরে ২৯ মিনিটে কান্না ভেজা কণ্ঠে মাঠ ছাড়েন সালহা।

এদিকে ৪৭ মিনিটে ইসকর একটি শর্ট লিভারপুলের বারে আঘাত হানে। ৪৮ মিনিটে ক্রুসের দেয়া ক্রস ধরতে পারেননি বেনজেমা। সেই বল ধরে ডিফেন্ডারকে অলস ভঙ্গীতে বল দিতে যেয়ে ভুলটা করেন ক্যারিয়াস। সুযোগটা হাত ছাড়া না করে জালে বল জড়ান বেনজেমা।

এদিকে ৫৩ মিনিটে সাদিও মানির গোলে সমতা ফেরায় লিভারপুল। তবে ৬২ মিনিটে গারেথ বেলে দৃষ্টিনন্দন এক্রোবেটিক গোল করে আবারও রিয়েলকে এগিয়ে নিয়ে যান ম্যাচে। ৮৩ মিনিটে লম্বা শর্টে কারিয়াসকে বোকা বানিয়ে আবারো গোল করেন বেলে। সেই সঙ্গে নিশ্চিত করেন রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন লীগ শিরোপা।

এদিকে ফাইনালে কোন গোল না পেয়ে চার আসরের ফাইনালে গোল করার রেকর্ড গড়া হলো না সি আর সেভেনের। তবে পর পর তিন বার চ্যাম্পিয়নস লিগের শিরোপা এখন শুধুই রিয়ালের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জিতলো রিয়াল মাদ্রিদ

আপডেট সময় ০৩:৫১:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮