ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সাহিত্যের কবি নজরুল, রাজনীতির কবি শেখ মুজিব: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় কবি নজরুল ইসলামকে সাহিত্যের কবি আর বঙ্গবন্ধু শেখ মুজিবকে রাজনীতির কবি উল্লেখ করে প্রধনামন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলার ইতিহাসের এই দুজন ক্ষণজন্মা ব্যক্তিত্বের চরিত্রে ছিল দারুণ মিল।

শনিবার দুপুরে পশ্চিমবঙ্গের আসানসোলে নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে তিনি এ কথা বলেন। এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডিলিট প্রদান করে নজরুল বিশ্ববিদ্যালয়।

সম্মানসূচক এ ডিলিট ডিগ্রি সমগ্র বাঙালি জাতিকে উৎসর্গ করে প্রধানমন্ত্রী বলেন, এ সম্মান শুধু আমার নয়, সব বাঙালির।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ফরিদপুরে বিদ্রোহী কবির সঙ্গে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখা ও কথা হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বয়সে তখন ছিলেন তরুণ। বাংলার ইতিহাসের এই দুজন ক্ষণজন্মা ব্যক্তিত্বের চরিত্রে ছিল দারুণ মিল। একজন ছিলেন সাহিত্যের কবি আর অন্যজন ছিলেন রাজনীতির কবি।

শেখ হাসিনা বলেন, চিন্তাচেতনা ও জীবনদর্শনের দিক থেকে কাজী নজরুল ইসলাম ও আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবস্থান একই মেরুতে। উভয়েই শোষণ ও বঞ্চনামুক্ত একটি অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখতেন।

জয় বাংলা কবিতার স্লোগান জাতির পিতা কবি নজরুলের কবিতা থেকে গ্রহণ করেছিলেন বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাঙালির সব আন্দোলন সংগ্রামে প্রেরণা ছিলেন কবি কাজী নজরুল ইসলাম। তিনি ছিলেন অসম্প্রদায়িক। তার সেই অসম্প্রদায়িক চেতনার আলোকেই বাংলাদেশকে গড়ে তোলার চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাহিত্যের কবি নজরুল, রাজনীতির কবি শেখ মুজিব: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৩:৪৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ মে ২০১৮