ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এভারেস্টের চূড়ায় মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্বজুড়ে ফুটবলারদের পাগলাটে ভক্তের শেষ নেই। কাউকে আদর্শ মেনে তার মতো করে চুল-দাড়ি ও শরীরে ট্যাটু আঁকতে অনেককেই দেখা যায়। এবার আরেক ভক্তের সন্ধান পাওয়া গেল। তবে একটু ভিন্ন আঙ্গিকে।

সেই ভক্ত আবার যেই-সেই নন, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টজয়ী দান জেনলুউবো। তিনি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির পাঁড়-ভক্ত।

গেল ১৮ মে হিমালয়কন্যা নেপালের ৮ হাজার ৮৪৮ মিটার উঁচু পর্বতটির চূড়ায় উঠেন জেনলুউবো। সেখানে উঠে আর্জেন্টিনার নাম ও নম্বরসংবলিত মেসির জার্সিসহ ছবি তোলেন এ চীনা নাগরিক। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। মুহূর্তেই তা ভাইরাল হওয়ায় গোটা বিশ্বে হইচই পড়ে যায়।

বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন খোদ মেসিও। স্বাভাবিকভাবেই এমন অন্ধভক্তকে ধন্যবাদ ও সম্মান জানাতে ভুল করেননি তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জেনলুউবোর ছবি পোস্ট করে ছোট ম্যাজিসিয়ান লিখেছেন- ‘মাউন্ট এভারেস্ট জয় করার জন্য ধন্যবাদ দান জেনলুউবো। এটা অসাধারণ এক অর্জন। সেখানে আমার প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য তোমাকে অনেক ধন্যবাদ।

সর্বোপরি বলা যায়, সশরীরে না হলেও প্রতীকীভাবে এভারেস্টের চূড়ায় উঠলেন মেসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এভারেস্টের চূড়ায় মেসি

আপডেট সময় ১২:১৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮