ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডাকাতদের চিনে ফেলায় স্কুলছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা

নিহত স্কুলছাত্রীর (ইনসেটে) স্বজনদের আহাজারি

অাকাশ জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিরোটোলা এলাকায় ডাকাতদের চিনে ফেলায় শ্যামলী খাতুন (১৬) নামে নবম শ্রেণির এক ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত শ্যামলী খাতুন ওই এলাকার দুবাই প্রবাসী কবির হোসেনের কনিষ্ঠ কন্যা ও পারঘোড়াপাখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার গভীর রাতে একদল সন্ত্রাসী কবির হোসেনের বাড়িতে প্রবেশ করে প্রথমে তার স্ত্রী আলিয়ারা বেগম, বড় মেয়ে চাম্পা খাতুন ও শ্যামলী খাতুনের ঘরে প্রবেশ করেই আলিয়ারা বেগম ও চাম্পার মুখে রুমাল দিয়ে অজ্ঞান করে।

এর পর তাদের গলায় থাকা তিনটি চেইন ও দুটি দামি মোবাইল ফোন নিয়ে যায়। যাওয়ার সময় শ্যামলী খাতুন সন্ত্রাসীদের চিনে ফেলায় সন্ত্রাসীরা শ্যামলীকে জোর করে পাশের রুমে নিয়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে বাড়ির প্রধান ফটকে শিকল আটকিয়ে পালিয়ে যায়।

পরে রাত সাড়ে ৩টার দিকে প্রতিবেশীরা সেহরি খাওয়ার জন্য ডাকতে গেলে বাইরে শিকল দেখে সন্দেহ হলে তারা চিৎকার করতে থাকেন। তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসে এবং ঘরে প্রবেশ করে আলিয়ারা ও চাম্পাকে অচেতন অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন।

পরে পাশের রুমে শ্যামলীকে বিছানায় গলায় ওড়না পেঁচিয়ে পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেন তারা। শিবগঞ্জ থানার এসআই ইকবাল সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এ ঘটনায় নিহতের মা আলিয়ারা বেগম শিবগঞ্জ থানায় একটি মামলার প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন পুলিশ। এদিকে ঘটনার পর নিহত শ্যামলীর মা ও বড় বোনের আহারাজিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত শ্যামলীর বাবা কবির হোসেন বর্তমানে দুবাই প্রবাসী। এ ছাড়া শ্যামলীর একমাত্র বড় ভাই ব্যবসায়িক কাজে দিনাজপুরে রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডাকাতদের চিনে ফেলায় স্কুলছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা

আপডেট সময় ১২:১৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮